Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টিস্নাত বিকেল জমে যাক ‘অমৃতসরি ফিশ ফ্রাই’তে, রইল রেসিপি

বৃষ্টিস্নাত বিকেল, হাতে ধোঁয়া ওঠা গরম চা আর সঙ্গে গরম গরম মুচমুচে ফিশফ্রাই, কী শুনেই মনটা খানিক 'ফিশ-ফিশ' করে উঠল? তাহলে জেনে নিন 'অমৃতসরি ফিশ ফ্রাই' এর রেসিপি। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃষ্টিস্নাত বিকেল, হাতে ধোঁয়া ওঠা গরম চা আর সঙ্গে গরম গরম মুচমুচে ফিশফ্রাই, আহ! জমে যাবে বৃষ্টির বিকেল। কী শুনেই মনটা খানিক ‘ফিশ-ফিশ’ করে উঠল? বেশ তাহলে জেনে নিন এই ‘অমৃতসরি ফিশ ফ্রাই’ এর রেসিপি। 

উপকরণঃ

ভেটকি মাছের ফিলে- ৫০০ গ্রাম

আদা-রসুন বাটা- ১ চা চামচ

লেবুর রস- ২ চা চামচ

ডিম- ২ টি

হলুদ গুঁড়ো- ১/২ চা চামচ

জোয়ান – ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ

টক দই- ২ চা চামচ

নুন- স্বাদমত

পেঁয়াজকলি- ১ টেবিলচামচ

পেঁয়াজ কুচি- ১টি

বেসন- আধ কাপ

সাদা তেল- পরিমাণ মত

চালের গুঁড়ো- ২ চা চামচ

ক্যাপসিকাম কুচি- অর্দ্ধেক

ট্মেটো- ১টি

প্রণালীঃ মাছের ফিলে প্রথমে মাপে কেটে নিয়ে উপর থেকে সামান্য চিরে নিন যাতে মাছের ভিতরে মশলা ঢোকে। এরপর লেবুর রস, নুন দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে ৩০ মিনিট মাছ রেখে দিন। 

৩০ মিনিট পর এতে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো ও জোয়ান দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে ফের মাছ ১৫ মিনিট মত ফ্রিজে তুলে রেখে দিন। এবার অন্য একটি পাত্রে বেসন, টক দই, চালের গুঁড়ো, জোয়ান, নুন, লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিন। প্রয়োজনে সামান্য জল দিন। 

এবার কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামে পরিমাণমত লেবুর রস মাখিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ ও ক্যাপসিকাম সামান্য ভেজে নিন। এবার ফ্রিজ থেকে ম্যারিনেট করে রাখা বের করে নিয়ে তাতে ২টি ডিম ফাটিয়ে ভালোভাবে মাখিয়ে নিন ও ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ভালোভাবে ভেজে নিন ও পরিবেশন করুন গরম গরম ‘অমৃতসরি ফিশ ফ্রাই’। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00