Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তেল ছাড়া খাসির মাংস বানান এই পদ্ধতিতে

খাসির মাংস কম তেল ব্যবহার করেও সুস্বাদু বানানো এখন শুধুমাত্রই হাতের ম্যাজিক। জেনে নিন কীভাবে তেল ছাড়া বাড়িতে বানাবেন খাসির মাংস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এ যেন ‘ধরি মাছ, না ছুঁই পানি’। মাংস খাব অথচ তাতে বেশি তেল থাকবে না, তাও কি হয়? তার উপর তা যদি হয় খাসির মাংস তাহলে তো বিনা তেলে বা কম তেলে রান্না করা এক অসম্ভব ব্যাপার। একসময় এরকমভাবে মাংস রান্না করা স্বপ্ন মনে হলেও বর্তমানে তা অনেকাংশেই সফল। এ সময় দাঁড়িয়ে স্বাস্থ্যসচেতনতার কথা মাথায় রেখে অনেকেই কম তেলে রান্না করা খাবার খাঁ। এমনকি মাংস রান্নার ক্ষেত্রে কম ঝাল, মশলা বা তেল ব্যবহার করেন। সেরকমভাবেই মুরগির মাংস বা খাসির মাংস কম তেল ব্যবহার করেও সুস্বাদু বানানো এখন শুধুমাত্রই হাতের ম্যাজিক। জেনে নিন কীভাবে তেল ছাড়া বাড়িতে বানাবেন খাসির মাংস

উপকরণঃ 

খাসির মাংস- ১ কেজি

কাঁচা পেপে: ৩ টেবিল চামচ (কোরানো)

গোলমরিচের গুঁড়ো- ২-৩ টেবিল চামচ

ফেটানো দই- ৭০০ গ্রাম

নুন- স্বাদমতো

প্রণালীঃ প্রথমে মাংস ভালো করে ধুয়ে নিয়ে তাতে সবকটি উপকরণ মিশিয়ে প্রয়োজনমতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন। ম্যারিনেট করা মাংস ৭-৮ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। রান্না করার কিছুক্ষণ আগে বার করুন এবং ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আসা অবধি অপেক্ষা করুন। কড়াই গরম করে নিয়ে আঁচ বাড়িয়ে তাতে ম্যারিনেট করা মাংস ঢেলে দিন। দেখবেন কিছুক্ষণ পর মাংস থেকে জল ছাড়ছে। মাংস থেকে জল ছেড়ে এলে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিন।

মাংস ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে নাড়তে থাকুন। পুরো মাংস তৈরি হতে সময় লাগবে প্রায় দেড় ঘণ্টা। জল ছেড়ে এসে মাংসের ঝোল কিছুটা টেনে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন তেল ছাড়া রান্না করা খাসির মাংস। তবে হ্যাঁ, রান্না করার সময় যখন নুন দেবেন অবশ্যই মাথায় রাখবেন এই পদে কিন্তু ঝোল কম হওয়ার কারণে নুনের পরিমাণ বেশি লাগতে পারে তাই ম্যারিনেট করার সময় নুন দেবেন আন্দাজ বুঝে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00