Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অল্প সবজি দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মেক্সিকান পদ চিকেন ফাহিতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগেকার দিনের মা ঠাকুমার হাতে তৈরি বিভিন্ন ঘরোয়া সুস্বাদু খাবার যেমন আজও বাঙালি ভোলেনি। তেমনই মোগলাই ও চাইনিজ বিভিন্ন খাবারকেও ভোজন রসিক বাঙালি খুব সহজেই আপন করে নিয়েছে বহুদিন। বর্তমান প্রজন্মের হাত ধরে ইটালিয়ান পিৎজা বার্গারও স্থান পেয়েছে বাঙালির খাদ্য তালিকায়। তবে শুধু পিৎজা বার্গারই নয় বাঙালির খাদ্য তালিকায় আজ জায়গা করে নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশের একাধিক সুস্বাদু পদ। তবে বিদেশী এই সব খাবার বেশিরভাগ ক্ষেত্রেই হয় রেস্তোরাঁতে গিয়ে খেতে হয় অথবা বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে বাড়িতেই অর্ডার দিয়ে আনাতে হয়। কিন্তু এবার খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন (Easy receipie) মেক্সিকান পদ চিকেন ফাহিতা (Mexican chicken fahita)।

উপকরণ

১। চিকেন ব্রেস্ট ৩টি

২। লেবুর রস ১/৪ কাপ

৩। জিরে গুঁড়ো ২ চা চামচ

৪। পেঁয়াজ ৩টি

৫। হলুদ বেলপেপার ১টি

৬। লাল বেলপেপার ২টি

৭। ক্যাপসিকাম ১টি

৮। চিলি ফ্লেক্স ১ চা চামচ

৯। রসুন পাউডার ১ চা চামচ

১০। অলিভ অয়েল ১/২ কাপ

১১। গোলমরিচ প্রয়োজন মতো

১২। নুন প্রয়োজন মতো

প্রণালী:

প্রথমে হাড় ছাড়া মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে লেবুর রস, অলিভ অয়েল, রসুন পাউডার, চিলি ফ্লেক্স ও জিরে গুঁড়ো দিয়ে জল ঝরা চিকেন ভাল করে মাখিয়ে আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। এরপর পেয়াজ, ক্যাপসিকাম ও বেলপেপারগুলি সরু সরু করে কেটে নিতে হবে। এবার অলিভ অয়েল গরম করুন। তেল গরম হলে তাতে মশলা মাখানো চিকেনগুলো দিয়ে ভাল করে ভাজুন। চিকেনভাজা হয়ে গেলে তুলে নিন। একটু ঠান্ডা হলে চিকেনগুলো ছোটো ছোটো টুকরো করে নিন। এবার কেটে রাখা ক্যাপসিকাম ও বেলপেপারগুলি কড়াইতে দিয়ে দিন দিয়ে দিতে হবে। সবজি গুলি অল্প একটু ভেজে নিয়ে এর সঙ্গে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলি দিয়ে দিতে হবে। এবার অল্প একটু নাড়াচাড়া করে এতে কিছুটা নুন ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত তা নাড়তে থাকুন। মাংস সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে গরম গরম চিকেন ফাহিতা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00