Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাইফোঁটায় পাতে দিন ক্ষীরের সিঙ্গাড়া

শেষে পাতে অবশ্যই থাকবে হরেক মিষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই ভাইফোঁটা। ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে এদিন সুস্থ থাকার কামনা করেন বোনেরা। এসবের শেষে পাতে অবশ্যই থাকবে হরেক মিষ্টি। দাদা বা ভাইয়ের জন্য মিষ্টি বানাতে পারেন নিজের হাতে। তাই দেরি না করে নিজের হাতে বানিয়ে ফেলুন একটু অভিনব স্বাদের ক্ষীরের সিঙ্গাড়া।

উপকরণ: ঘন চিনির রস (৪ কাপ), খোয়া ক্ষীর (১ কাপ), কিশমিশ (১ চা চামচ), কাজু বাদাম কুচানো (২ চা চামচ), চিনি (২ চা চামচ), ময়দা (১ চা চামচ)।

পদ্ধতি: খোয়া ক্ষীর আর চিনি দিয়ে পাক করে পুর তৈরি করতে হবে। এবার অন্য পাত্রে সিঙ্গাড়া তৈরির জন্য ময়দা মেখে নিন। তা আধ ঘণ্টা ময়ানে রাখুন। তারপর লেচি করে বেলে নিন গোল করে। তারপর সাধারণ সিঙ্গাড়ার মতোই বেলে নেওয়া লেচির মধ্যে দিয়ে দিন খোয়া ক্ষীরের পুর। এরপর ৩ কোনা করে মুড়ে নিন।

কড়াইতে ঘি দিয়ে অল্প আঁচে ভেজে নিয়ে রসে ডুবিয়ে দিন। ৩০-৪০ মিনিট রসে রাখার পর তুলে নিন সিঙ্গাড়া। মুখ বন্ধ টিফিন কৌটয় ভরে ফ্রিজে রাখতে পারবেন এক থেকে দেড় সপ্তাহ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00