Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোয় বাড়িতেই বানান অভিনব কলার বরফি

মিষ্টি ছাড়া বাঙালির উৎসব অসম্পূর্ণ। তাই পুজোর দিনে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন অভিনব এই কলার মিষ্টি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শহর কলকাতা জুড়ে এখন উৎসবের আমেজ। প্রানের উৎসব দুর্গাপুজোয় মেতে উঠেছে আপামর বাঙালি। আর মিষ্টি ছাড়া বাঙালির উৎসব অসম্পূর্ণ। তাই পুজোর দিনে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন অভিনব এই কলার মিষ্টি।

উপকরণ

১। পাকা কলা ১-২ টি
২। গুড় ১ কাপ
৩। জল – ৪ চামচ
৪। আটা – ১ কাপ
৫। ঘি – ১/৩ কাপ
৬। কাজু কুচি
৭। পেস্তা কুচি
৮। আমন্ড কুচি
৯। এলাচ গুঁড়ো

প্রণালী

প্রথমে এবার গুড় গলিয়ে নিইয়ে আলাদা করে রাখতে হবে। এবং কলার ভালো করে মেখে রাখতে হবে। এবার গ্যাসে নন্সটিক কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে। এরপর গরম কড়াইতে ঘি দিয়ে তাতে কাজু, পেস্তা ও আমন্ড কুচি হালকা করে ভেজে তুলে নিতে হবে। এবার কড়াইতে আটা দিয়ে ভালো করে নাড়তে হবে এবং আটার রঙ গোলাপি না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এরপর কড়াইতে গলানো গুড়, মাখা কলা দিয়ে ভাল করে নাড়তে হবে। এবার মিশ্রণটিতে এলাচ গুঁড়ো কাজু, পেস্তা ও আমন্ড কুচি মিশিয়ে আরও কিছুক্ষণ নেড়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার এই মন্ডটি একটি পাত্রে ঢেলে ঠাণ্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠাণ্ডা হয়ে গেলে তা বরফি আকারে কেটে নিতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00