Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ডিম ও পাউরুটি দিয়ে বানিয়ে ফেলুন অভিনব ব্রেকফাস্ট

সেই কারণে এই খাবার মোটামুটি সবাই ব্রেকফাস্টে কমন রাখেন। এবার বানান কোল্ড স্যান্ডউইচ (COLD SANDWICH)।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রেকফাস্টের তালিকায় প্রতিদিন নিত্যনতুন খাবার তৈরি করতে না পড়লেও মাঝে মধ্যেই ব্রেকফাস্টে কিছু অসাধারণ রেসিপি তৈরি করতে পারেন। স্যান্ডউইচ মোটামুটি সবাই খেয়ে থাকেন। আর এই খাবার বানাতে যেহেতু বেশি সময় লাগে না, সেই কারণে এই খাবার মোটামুটি সবাই ব্রেকফাস্টে কমন রাখেন। এবার বানান কোল্ড স্যান্ডউইচ (COLD SANDWICH)। কী কী লাগবে এই রেসিপি তৈরির জন্যে, জেনে নিন…..

উপকরণ

পাউরুটি (৮ পিস)
সেদ্ধ ডিম (৪ টে)
মেয়োনিজ (৪ চামচ)
পেঁয়াজ মিহি করে কুচনো (২ চামচ) গোলমরিচ গুঁড়ো (আধ চামচ)
কাসুন্দি (১ চামচ)
নুন (স্বাদমতো)

প্রণালী

পাউরুটির চারধার কেটে নিন। সেদ্ধ ডিমের কুসুম আর সাদা অংশ আলাদা করে নিন এবং কুসুম মিহি করে মেখে নিন। সাদা অংশ ছোট ছোট টুকরোতে কাটুন। এবার কুসুমের সঙ্গে মেয়োনিজ, নুন-গোলমরিচ গুঁড়ো মাখুন। আর সাদা ডিমের অংশে মেশান মিহি করে কাটা পেঁয়াজ আর কাসুন্দি। এবার একটা পাউরুটিতে ডিমের সাদা এবং কুসুম অংশ বেশ পুরু করে দিয়ে অন্য একটা পাউরুটি দিয়ে চাপা দিন। এভাবে বাকি পাউরুটিগুলোও স্টাফ করে নিন। পছন্দমতো আকারে কেটে ফ্রিজে ঢোকান এবং ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00