Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালিপুজোয় খিচুড়ির সঙ্গে লাবড়া,জেনে নিন বানাবেন কী করে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই কালীপুজো, আর বেশি দেরি নেই। এর মাঝে একদিন খিচুড়ি হবে না, তাই হয় নাকি। কিংবা দেবীকে খিচুড়ির সঙ্গে পাঁচমিশালি তরকারির ভোগ দিতে চান ?  তবে না হয় একদিন বানিয়ে নিন পাঁচমিশালি তরকারি। খিচুড়ির সঙ্গে একমাত্র পরিপূরক হল ‘লাবড়া’। বিশেষ করে নিরামিষ খেতে যারা পছন্দ করেন। সুস্বাদু নিরামিষ তরকারি লাবড়া বাঙালির হেঁশেলে অন্যতম জায়গা করে নিয়েছে। তাই দেবীকে অন্নভোগের সঙ্গে পাঁচমিশালি তরকারি ভোগ দিতে চাইলে নিজের হাতে বানিয়ে ফেলুন নিরামিষ এই তরকারি। জেনে নিন বানানোর সঠিক পদ্ধতি।

উপকরণ : আলু ৩টি, মিষ্টি কুমড়ো ১৫০ গ্রাম, মুলো ২টি, বরবটি ৪টি, চিচিঙ্গে ১টি, ৪টি পটল, ৪টি কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো, পাঁচফোড়ন, আদা বাটা, তেল, ঘি, স্বাদমত লবন

প্রণালী : সব সবজি একটু গোটা গোটা করে কেটে নিন। তার পর ভাল করে ধুয়ে একটি পাত্রে জল গরম করে তাতে সবজি গুলি দিয়ে দিন। আঁচ কমিয়ে একটু ভাপে সবজি গুলি রেখে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিন।

এর পর কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে আঁচ কমিয়ে আদাবাটা, ধনেগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, হলুদগুঁড়ো, কাঁচা লঙ্কা ও লবন দিয়ে দিন। এবার ভাল করে কষতে থাকুন। কষতে কষতে তেল ছেড়ে এলে ধুয়ে রাখা সবজি গুলো এর মধ্যে দিয়ে দিন। এরপর মাঝারি আঁচে কষতে থাকুন। কিছু ক্ষণ পর ঢাকা দিয়ে দিন।

সবজি গুলো সেদ্ধ হয়ে গেলে আবার পুরোটা মাখিয়ে নিয়ে আঁচ কমিয়ে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রাখুন। হয়ে গেলে ঢাকা সরিয়ে এক বার নেড়ে নিন ভাল করে।

এবার অন্য একটি পাত্রে ঘি গরম করুন। তারপর তার মধ্যে অল্প পাঁচফোড়ন দিয়ে একটু নাড়ুন। একটু ভাজাভাজা হয়ে এলে কড়াইয়ের সবজির সঙ্গে এই মশলাটা মিশিয়ে ভাল করে মাখিয়ে নিন। আরও ৩ মিনিট লো ফ্লেমে রেখে নামিয়ে নিন। এবার ভোগ হিসাবে পরিবেশন করুন।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00