Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শীতকালীন নৈশভোজে হোক ঝাল ঝাল ‘পোড়া মশলার মুরগি’

Share:

নিজস্ব প্রতিনিধি : বাড়ির খুদেরা মাংস খাবার বায়না করেছে ? শীতকালীন নৈশভোজে তবে বানিয়ে নিন ‘পোড়া মশলার মাংস’। বুড়ো থেকে বাচ্চা চেটেপুটে খাবে সকলে। পুষ্টিগুণে ভরপুর খাবারের মধ্যে অন্যতম হল মুরগির মাংস। এছাড়াও শীতকালে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে নজর দেওয়া দরকার পুষ্টিকর খাবারে। মাংসের থেকে ভাল খাবার আর পাবেন কোথায়! বেশি না ভেবে ঝট করে নৈশভোজে বানিয়ে ফেলুন ‘পোড়া মশলার মুরগি’। জেনে নিন সহজ পদ্ধতি।

উপকরণ : ১ কেজি মুরগির মাংস, এক কাপ টক দই, ৪ টে টমেটো, ধনেপাতা কুচি, ৩টি গোটা পেঁয়াজ, ১ কাপ পেঁয়াজকুচি, ২ টি ছোট ক্যাপসিকাম, ১০ কোয়া রসুন, ১ ইঞ্চি আদার টুকরো, পরিমাণ মত কাঁচালঙ্কা, স্বাদমতো লবন, পরিমাণ মত সর্ষের তেল, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো ও লেবুর রস

প্রণালী : প্রথমে মুরগির মাংস টক দই, লবন, হলুদ, সর্ষের তেল ও লেবুর রস মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন। এবার গ্যাসের বার্নারের উপর একটি জালি রেখে গোটা পেঁয়াজ, রসুন, আদা, কাঁচালঙ্কা, টমেটো, ক্যাপসিকাম ভাল করে পুড়িয়ে নিন। এবার পোড়া সবজি গুলি মিক্সিতে ভাল করে বেটে নিন। এবার কড়াইতে সাদা তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ রং বদলাতে শুরু করলে মেখে রাখা মুরগির মাংস দিয়ে নাড়াচাড়া করুন। তার পর বেটে রাখা মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। সঙ্গে ধনেপাতা কুচিও দিয়ে দিন।

আরও পড়ুন : পাহাড়ে যেতে পারছেন না ? ঘরেই বসেই উপভোগ করুন ‘পাহাড়ি খাট্টা’

তবে হ্যাঁ মনে রাখা প্রয়োজন, এই রান্নায় জল ব্যবহার করবেন না। দই থেকে যে জল বেরোবে, তাতেই মাংস সেদ্ধ হয়ে যাবে। মাংস সেদ্ধ হয়ে গেলে উপর থেকে টাটকা বেটে রাখা গোলমরিচ ছড়িয়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। এবার ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন পোড়া মশলার মুরগির এই পদটি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00