Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমের সপ্তাহে ৫ মিনিটে রেডি লাভ ব্রাউনি! সঙ্গীকে চমকে দিতে আজই বানান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেখতে দেখতে শুরু হয়ে গিয়েছে ২০২২-এর প্রেমের সপ্তাহ। প্রতি বছরই ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে বিশ্বেজুড়ে পালিত হয় ভালোবাসার এই বিশেষ সপ্তাহ। সপ্তাহের এক একটি দিনে পালিত হয় ভালোবাসার এক একটি বিশেষ মুহূর্ত। যেমন গতকাল অর্থাৎ সোমবার ছিল রোজ ডে। আবার আজ অর্থাৎ মঙ্গলবার হল প্রপোজ ডে। আর এই বিশেষ দিনগুলিতে নিজেদের সঙ্গীকে বিশেষ উপহার দিতে কে না চায়। আর সেটা যদি হয় কেক বা ব্রাউনির মতো উপাদেয় জিনিস তাহলে তো কথাই  নেই। কিন্তু অনেকেই মনে করেন বাড়িতে কেক বা ব্রাউনির মতো জিনিস বানানো খুবই কষ্টকর একটি কাজ। কিন্তু জানেন কি মাত্র কিছু সময়ের মধ্যে ঘরেতেই চট করে বানিয়ে ফেলা যায় চকোলেট ব্রাউনি। আর তাই প্রপোজ ডে উপলক্ষে রইল লাভ ব্রাউনির সহজ একটি রেসিপি।

উপকরণঃ  

১) ৪ টেবিল চামচ ডার্ক চকোলেটের টুকরো

২) ৬ টেবিল চামচ আটা/ময়দা

৩) ৬ টেবিল চামচ বুধ

৪) ২ টেবিল চামচ মাখন

৫) ৪ টেবিল চামচ পাউডার সুগার বা চিনি গুঁড়ো 

৬) এক চিমটে নুন

স্টেপ ১:

একটি পাত্রে কুচি করে কাটা ডার্ক চকলেটগুলো নিয়ে নিন। এর সাথে বাটার যোগ করে মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে ২০ সেকেন্ড বেক করুন। চকলেটের সাথে বাটার যেনো ভালোভাবে মেশে সেদিকটা খেয়াল রাখুন। চকোলেট গলে গেলে ভালো করে একটি চামচ দিয়ে ফেটিয়ে নিন।

স্টেপ ২:

একটি বোলে আটা কিংবা ময়দা, চিনি গুঁড়ো, লবণ নিয়ে ভালোভাবে মেশাতে হবে। এরপর এর সাথে চকলেট আর দুধ দিয়ে আরো ভালোভাবে মিশিয়ে নিন।

স্টেপ ৩:

টিনের বেকিং পাত্র বা গ্লাসের ওভেনপ্রুফ পাত্রতে পার্চমেন্ট পেপার দিয়ে নিন। যদি না থাকে তাহলে পাত্রে ভালো করে মাখন মাখিয়ে তাতে ময়দার গুঁড়ো ছড়িয়ে দিন। এরমধ্যে ব্যাটারটি ভালোভাবে ঢেলে দিন যাতে চারপাশে পাত্রটিকে ঘুরিয়ে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এরপর ওই পাত্রটি মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে ২ মিনিট বেক করে নিতে হবে।

স্টেপ ৪:

২ মিনিট পর বেক হয়ে গেলে লাভ স্ট্যাম্প দিয়ে লাভ সেপে পিস করে কেটে নিন ব্রাউনি গুলি। এরপর হালকা চকলেটের সিরাপ ছড়িয়ে দিতে পারেন। কিংবা চাইলে চকোলেট গলিয়ে সেই চকোলেট দিয়ে নানা ধরণের ডিজাইন করতে পারেন। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00