Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাইফোঁটায় থাকুক ঠাকুরবাড়ির ছোঁয়া,নারকেল দিয়ে চিকেনের এই পদ জিভে জল আনবে

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামীকাল ভাইফোঁটা, ভাইকে নিজের হাতে রেধেঁ খাওয়ার তৃপ্তিই আলাদা। ভাবছেন কি রাঁধবেন ? মেনু খুলে বসলে বাছাই করাটা বেশ মুশকিলই বটে। তবে অত না ভেবে ভাইকে রেঁধে খাওয়ান সেরা পদটি। ঠাকুরবাড়িতে প্রায় হত চিকেনের এই পদ। সারা হেঁশেল গন্ধে মোঁও মোঁও করত। হাতে সময় খুব বেশি লাগে না। তবে দেরি না করে জেনে নিন নারকেল দিয়ে চিকেনের এই পদটি রাঁধবেন কীভাবে।

নারকেলি মুরগী

উপকরণ : মুরগীর মাংস (হাড় সহ) ১ কিলো গ্রাম, নারকেলের ঘন দুধ ২৫০ মিলি, ৩ টি পেঁয়াজ কুচি , হলুদ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, কাঁচালঙ্কা চেরা, সাদা তেল, লবন ও চিনি স্বাদমত, কারিপাতা ১০ টি, কালো সরষে, দারচিনি ২ ইঞ্চি, ছোট এলাচ ও লবঙ্গ

প্রণালী : প্রথমে মাংস পরিস্কার করে ভাল করে ধুয়ে নিন। এরপর জল ঝরিয়ে নিন। এবার সামান্য লবন হলুদ মাখিয়ে আরও ১৫ মিনিট ঢেকে রাখুন।

এবার একটা প্যানে লো ফ্লেমে বসিয়ে দিন। প্যান গরম হলে তেল দিয়ে দিন। তেলটা সামান্য ফুটিয়ে নিয়ে এপিঠ ওপিঠ উল্টে মাংস হালকা ভেজে তুলে নিন। ওই তেলে গোটা গরমমশলা ফোড়ন দিয়ে একে একে চিনি আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। হালকা রং এলে বাকি সব মশলা ও সামান্য জল দিয়ে কষুন। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করলে মাংস দিয়ে দিন। কম আঁচে ঢাকা দিয়ে হতে দিন।

মাংস প্রায় সেদ্ধ হয়ে এসে জল শুকিয়ে তেল ভেসে উঠলে আঁচ কমিয়ে নারকেলের দুধ, নুন, চিনি দিয়ে আবারও ঢেকে রান্না করুন।

এবার অন্য একটি প্যানে বাকি তেল গরম করে সর্ষে, কারিপাতা ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মাংসে ঢেলে দিন। মিনিট দুয়েক ফুটিয়ে ঢেকে দিয়ে, আঁচ বন্ধ করুন। এটি শুধু সাদা ভাত নয় রুটি, পরোটা, নান, পোলাও এর সঙ্গে ভালো লাগবে। ভাইও খুশি হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00