Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঢোক গিলতে গেলেই গলায় ব্যথা ?এক চুমুকেই মিলবে সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধি : একে তো শীত পড়তে শুরু করেছে। অন্যদিকে ঋতু পরিবর্তনের সময় শরীরের দিকে নজর না দিলেও বিপদ। সর্দি,জ্বর-কাশী সব যেন ঘাড়ের উপর নিশ্বাস ফেলছে। এমতাবস্থায় স্বাস্থ্যকর খাবারই পারে দেহে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে। ফলে রোগ-ব্যাধি সবাই দূরে যাবে। বিশেষ করে মরশুমি ফল ও শাকসবজি। তবে দেহে প্রোটিনের ঘাটতি থাকলেও শরীর দূর্বল-মাথা ঘোরার মত লক্ষণ দেখা দেয়। শরীরে ভরপুর এনার্জি আনতে চাইলে গরম স্যুপের বিকল্প আর নেই। তার উপর যদি স্যুপে পড়ে মাংসের স্বাদ। তাহলে তো সোনাই সোহাগা…। এটি শুধু এক বাটি গরম স্যুপ নয়, ‘চিকেন শোরবা’ নামেও পরিচিত। দেখে আর কি চুপ থাকা যায়। তবে জেনে নিন কীভাবে বানাবেন পুষ্টিকর এই স্যুপ।

চিকেন শোরবা

উপকরণ : ৫০০ গ্রাম মুরগির মাংস, ৭ কোয়া রসুন, ১ ইঞ্চি আদার টুকরো, ১টি মাঝারি মাপের পেঁয়াজ (টুকরো করে কাটা), আধ কাপ কুচনো পেঁয়াজ, ১ কাপ ধনেপাতা, গোলমরিচ, কাঁচালঙ্কা, জিরের গুঁড়ো, ১ টেবিলচামচ ঘি, গোটা গরমমশলা (১টি বড় এলাচ, ১ টুকরো দারচিনি, ২টি ছোট এলাচ, ৩-৪টি লবঙ্গ, গোটা গোলমরিচ), ১টি লেবু

প্রণালী : প্রথমে মিক্সিতে পেঁয়াজের টুকরো, আদা, রসুন, ধনেপাতা, কাঁচালঙ্কা, গোলমরিচ আর জিরে গুঁড়ো দিয়ে ভাল করে বেটে নিতে হবে। এবার একটি প্রেসার কুকারে ঘি গরম করে তাতে গোটা গরমমশলা দিয়ে কুচোনো পেঁয়াজ দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। পেঁয়াজ বাদামি হওয়ার আগেই মুরগির মাংস দিয়ে মিনিট পাঁচেক ভেজে নিন।

এবার মুরগির সঙ্গে বেটে রাখা মিশ্রণ আর লবন ভাল করে মিশিয়ে দিন। আরও কিছু ক্ষণ কষিয়ে নিন। এবার ২ কাপ গরম জল দিয়ে ফুটতে দিন। শেষে লেবুর রস দিয়ে কুকারের ঢাকা বন্ধ করে দিন। মাংস সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে উপর থেকে আরও খানিকটা গোলমরিচের গুঁড়ো, আদা কুচি, লেবুর রস আর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন গরমাগরম চিকেন শোরবা। সঙ্গে রুটি বা পরোটা থাকলেও মন্দ হবে না। যদি ঝোল খেতে চান তবে জলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00