Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার শীতে ট্রাই করুন কলার পিঠে, রইল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই পৌষ সংক্রান্তি। যুগ যুগ ধরে পৌষ সংক্রান্তির দিনে এই মিষ্টান্নের স্বাদ নিতে ভোলেন না বাংলার মানুষ। গ্রাম বাংলার ঘরে ঘরে এই দিন চালগুঁড়ো, নারকেল, গুড়, দুধ, ক্ষির দিয়ে বানানো হয় রকমারি পিঠে। ভাপা পিঠে থেকে শুরু করে চিতই পিঠা , দুধচিতই, ছিট পিঠে, দুধপুলি, ক্ষীরপুলি, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি পিঠে সহ নকশি পিঠে। শীতে কম্বলের আরাম ছেড়ে জোর কদমে পিঠে-পুলি বানানোর প্রস্তুতি নিচ্ছেন বাড়ির মা-বউরা। আপনিই বা বাদ যান কেন ? পৌষ সংক্রান্তির আগেই ঘরে তুলুন মজাদার এই পিঠে। বাড়িতে পাকা কলা আছে তো ? তবে তা দিয়েই বানিয়ে নিন কলা পিঠে। বাড়িতে পাকা কলা থাকলে ঝটপট তৈরি করে নিতে পারেন এই পিঠে। আবার অনেক সময় কলা বেশি পেকে যায়, তখন ফেলে না দিয়ে সেই কলা চটকে নিয়ে বানিয়ে নিন এই সুস্বাদু পিঠে। জেনে নিন রেসিপি।

উপকরণ : গুড় পরিমাণ মত, পাকা কলা ৪-৫টি, বাদাম গুঁড়ো ৩ টেবিল চামচ, বেকিং পাউডার- ১ চামচ ,নারকেল কোরা ২ কাপ, তেল ও চালের আটা (চালের গুঁড়ো)১-২ কাপ।

প্রণালী : প্রথমে হাত বা চামচের সাহায্যে কলা ভালো করে চটকে নরম করে নিতে হবে। এখন এই কলার সঙ্গে চিনি মিশিয়ে ভালো করে মেখে নিন। এবার এই মিশ্রণের সঙ্গে পরিমাণ মত জল এবং অল্প অল্প করে চালের আটা মিশিয়ে নিন। ওর মধ্যে অন্যান্য উপকরণ গুলো সব দিয়ে দিন। খেয়াল রাখবেন পিঠের ব্যাটারটা যাতে খুব বেশি পাতলা বা ঘন না হয়। চাইলে ড্রাইফ্রুটসও মিশিয়ে দিতে পারেন।

আরও পড়ুন : শীতের সদ্য ওঠা নতুন চালে মুর্শিদাবাদের বিখ্যাত এই পিঠে খেয়েছেন নাকি ?

সবশেষে বেকিং পাউডার দিয়ে আবার সব মিশিয়ে নিন। এখন এই মিশ্রণটি ১/২ ঘণ্টার জন্য ঢেকে রেখে দিন। আধা ঘণ্টা পর পরিমাণমত তেল গরম হতে দিন। তেল গরম হলে আঁচ কমিয়ে দিয়ে চামচ বা হাতের সাহায্যে গোল গোল করে ব্যাটার নিয়ে তেলে ছাড়ুন। পিঠেগুলো বেশ সময় নিয়ে লালচে করে ভেজে নিন ডুবো তেলে। ব্যস রেডি কলার পিঠে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00