Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কখনও খেয়ে দেখেছেন মোচার তৈরি ধোকা

Share:

নিজস্ব প্রতিনিধি: আমিষ (Non veg)হোক বা নিরামিষ (Veg) পাতে ভালো মন্দ পদ না হলে বাঙালির রসনা তৃপ্তি হয় না। আর নিরামিষ পদে পনির, সোয়াবিনের পাশাপাশি অন্যতম জনপ্রিয় পদ হলো ধোকা। সাধারণ ভাবে এই ধোকা তৈরি হয় ডাল দিয়ে। কিন্তু কখনও মোচার তৈরি ধোকা খেয়েছেন কী? তাহলে এবার বানিয়ে ফেলুন অভিনব মোচার ধোকা। চটজলদি দেখে নিন সহজ রেসিপি (Easy Receipie)।

উপকরণ:

১। মোচার কোয়া (৩০০গ্রাম)

২। ছোলার ডাল (২০০গ্রাম)

৩। বড়ো আলু একটা

৪। সরষের তেল ২ টেবিল চামচ

৫। সাদা তেল ২ টেবিল চামচ

৬। আদা (১০গ্রাম)

৭। গোটা জিরে ১ চা চামচ

৮। হলুদ গুঁড়ো ১ চা চামচ

৯। কাঁচা লঙ্কা ৫টি

১০। কাশ্মিরী লঙ্কার গুঁড়ো ১ চা চামচ

১১। নুন-চিনি স্বাদমতো

১২। ঘি ১ চা চামচ

১৩। গরম মশলা সামান্য

প্রণালী:

প্রথমে ছোলার ডাল আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখতে হবে। পরদিন মোচার কোয়াগুলো কুচিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এবার মোচা সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে গ্রাইন্ডারে বেটে নিন। মোচার কোয়া বাটা হয়ে গেলে ভেজানো ডালগুলো সামান্য আদা দিয়ে বেটে নিন। এরপর কড়াইতে তেল বসিয়ে হালকা আঁচে গরম করুন।তেল গরম হলে  মোচা বাটা ও ডাল বাটা কড়াইতে দিয়ে স্বাদ মতো নুন, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মণ্ডটা কড়াই থেকে ছেড়ে গেলে নামিয়ে নিন।  এরপর মণ্ডটা প্লেটে রেখে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে বরফির মতন আকারে কেটে নিন। এবার আবার কড়াইতে সাদা তেল গরম করে মোচার বরফিগুলো হালকা আঁচে ভেজে তুলে নিন। এবার আলু বড় বড় করে কেটে নিয়ে কড়াইতে ১ টেবিল চামচ সরষের তেল দিয়ে ভেজে নিন। আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মিরী লঙ্কার গুঁড়ো, ৫টি কাঁচা লঙ্কা চেরা, আদা বাটা ও জিরে বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আলু কষানো হয়ে গেলে এতে ২ কাপ জল দিয়ে দিতে হবে।  আলু অর্ধেক সেদ্ধ হলে তার মধ্যে মোচার বরফিগুলো দিয়ে দিন। গ্রেভি ঘন হয়ে এলে আগে ১/২টেবিল চামচ ঘি, স্বাদ মতো চিনি এবং গরম মশলা গুঁড়ো ছরিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে অভিনব মোচার ধোকা।

আরও পড়ুনঃ কখনও কী খেয়েছেন চিঁড়ের তৈরি অভিনব লুচি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00