Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কখনো খেয়ে দেখেছেন কাতলা মাছের কোফতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির পাতে মাছ থাকবেনা এটা কখনও সম্ভব নয়। বিভিন্ন রকম মাছের মধ্যে কাতলা মাছ সব থেকে সহজ লভ্য। এই মাছ খেতেও ভালোবাসেন কম বেশি সকলেই। কাতলা মাছের কালিয়া থেকে মাছের মাথা দিয়ে ডাল হাত চেটে খায় বাঙালি। কিন্তু কখনও কি খেয়ে দেখেছেন কাতলা মাছের কোফতা? হ্যাঁ ভাবছেন তো যে কোফতা তো হয় কাঁচকলা, মোচা, বাধাকপির মত সবজি দিয়ে কিন্তু কাতলা মাছের কোফতা বানাবেন কী করে? তাহলে আজ আপনাদের জন্য রইল কাতলা মাছের কোফতার (Katla kofta) সুস্বাদু রেসিপি (Easy receipie) ।

উপকরণ:

কাতলা মাছ ২৫০ গ্রাম

ফ্রেশ ক্রিম আধা কাপ

পেয়াজ ভাজা দুই টেবিল চামচ

মাঝারি মাপের সিদ্ধ আলু একটি

পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ

রসুন বাটা এক চা চামচ

গরম মশলা গুঁড়া এক চা চামচ

বাদাম বাটা এক চা চামচ

ডিম একটি

কাঁচা লঙ্কা চেরা সাত থেকে আটটি

লবন স্বাদ মতো

চিনি আধা চা চামচ

তেল চার টেবিল চামচ

ঘি এক টেবিল চামচ

প্রণালী:

প্রথমে কাতলা মাছ ১/৪ চা চামচ লবন এবং এক কাপ জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এরপর সিদ্ধ মাছ থেকে কাঁটা ছাড়িয়ে নিন। এবার কাঁটা ছাড়ানো মাছে সিদ্ধ আলু চটকে মেখে নিতে হবে। মাছ আলু দিয়ে মাখা হয়ে গেলে এর সঙ্গে ডিম এবং সামান্য লবন দিয়ে ভালোভাবে চটকে নিন। এবার মিশ্রণটি থেকে ছোটো ছোটো গোল্লা পাকিয়ে নিতে হবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে মাঝারি আঁচে তেল গরম করে নিন। তেল গরম হলে হালকা বাদামি করে কোফতা ভেজে তুলে নিন। এবার প্যানে কোফতা ভাজা তেল থেকে এক টেবিল চামচ তেল তুলে নিয়ে বাকি তেল সরিয়ে রাখতে হবে। এবার ওই এক টেবিল চামচ ভাজা তেলের সঙ্গে ঘি গরম করে নিত্যে হবে। তেল মিশ্রিত ঘি গরম হলে এতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, বাদাম বাটা ও গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা কষিয়ে নিতে হবে। এরপর তাতে ফ্রেশ ক্রিম, পেঁয়াজ ভাজা, কাঁচা লঙ্কা চেরা, চিনি এবং লবণ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তেল উপরে ভেসে উঠলে মিশ্রনের মধ্যে কোফতাগুলো দিয়ে ২ মিনিট ঢেকে দমে রাখুন। এবার গ্যাস বন্ধ করে ৫ মিনিট অপেক্ষা করতে হবে। ৫ মিনিট পর কোফতা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এবার গরম গরম পরিবেশন করুন কাতলা মাছের কোফতা কারি।                                                      

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00