Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণেশের ভোগে রাখুন ৪ টি ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় খাবার…

আসুন জেনে নেওয়া যাক কিছু ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় খাবারগুলি সম্পর্কে, যা এ বছর গণেশের ভোগে আপনি রাখতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মাষ্টমী সবেমাত্র শেষ হয়েছে, এখন শুরু হয়েছে ভগবান গণেশের জন্মবার্ষিকীর প্রস্তুতি। ইতিমধ্যেই মহারাষ্ট্রে গণেশ চতুর্থী উদযাপনের প্রস্তুতি তুঙ্গে। গণপতি বাপ্পার আগমনের খবরে উত্তেজিত গোটা দেশবাসী। গণেশ পুজো যেখানে বেশি প্রচলিত অর্থাৎ মহারাষ্ট্রের প্রতিটি ঘরে এখন বাপ্পাকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি গণেশের ভোগে প্রতিদিন কী কী রাখা হবে, সে নিয়েও চলছে বিস্তর আলোচনা। এই বছর গণেশ চতুর্থী ২৭ অগস্ট থেকে শুরু হচ্ছে। সমগ্র ভারতে পালিত হয়ে এই উৎসবটি।

তবে মহারাষ্ট্রের বিশেষ উৎসবগুলির মধ্যে এটি একটি। সেখানকার কিছু খাবার এত সুস্বাদু যে সেগুলি তৈরি বা না খাওয়া ছাড়া উৎসবটি অসম্পূর্ণ। তাই আজ এই প্রবন্ধে আমরা আপনাকে গণেশ চতুর্থী উৎসবে মহারাষ্ট্রে তৈরি কিছু বিশেষ খাবার সম্পর্কে জানাবো, যা আপনি সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। মহারাষ্ট্রে পুজো হলেও এটি এখন গোটা ভারতে পালিত হয়। তাই গণেশের নৈবেদ্য মারাঠিদের থেকে ভাল কেউ জানে না। তাই আসুন জেনে নেওয়া যাক কিছু ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় খাবারগুলি সম্পর্কে, যা এ বছর গণেশের ভোগে আপনি রাখতে পারেন।

১. থালিপিঠ: থালিপিঠ হল একটি সুস্বাদু মাল্টিগ্রেইন চাপাতি। যা বিভিন্ন ধরণের ময়দা যেমন বাজরা, জোয়ার এবং গম দিয়ে তৈরি। এটি জিরা, ধনে এবং কাঁচা লঙ্কার মিশ্রণে তৈরি হয়। এটি সাধারণত মাখন বা দই দিয়ে পরিবেশন করা হয়।

২. বাটাটা ভাজি: বাটাটা ভাজি হল একটি ঐতিহ্যবাহী মহারাষ্ট্রীয় খাবার, যা সরিষা, কারি পাতা এবং হলুদ দিয়ে রান্না করা শুকনো আলুর তরকারি। এটি সহজ এবং একটি সুস্বাদু রেসিপি। যা আপনি এই উৎসবে তৈরি করতে পারেন।

৩. মশলা ভাত: মশলা ভাত হল সুগন্ধি মশলা, সবজি এবং ভাজা চিনাবাদাম দিয়ে তৈরি একটি মশলাদার ভাতের রেসিপি। এটি এমন একটি রেসিপি যা সহজেই মাত্র একটি পাত্রে তৈরি করা যায়। এটি কেবল সুস্বাদুই নয়, স্বাস্থ্যের জন্যও উপকারী।

৪. আম্রখণ্ড: আম্রখণ্ড হল দই এবং আমের পাল্প দিয়ে তৈরি একটি মিষ্টি জাতীয় খাবার। এটি ঐতিহ্যবাহী শ্রীখণ্ডের একটি ভিন্ন রূপ, যাতে এটি আরও সুস্বাদু হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00