Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কালীপুজোয় নিরামিষ পদে থাক কসুরি মেথি পনির ভুজি

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার কালীপুজো (Diwali)। আর পূজো মানেই বাঙালি বাড়িতে নিরামিষ  খাওয়ার রীতি। মা ঠাকুমাদের হাতে এমন অনেক নিরামিষ পদ (Veg dish) রয়েছে যা হার মানাবে মাছ মাংসের বাহারি পদকেও। নিরামিষ পদ বলতে প্রথমেই যে খাবারের নাম মাথায় আসে তা হল পনির। আজ আপনাদের জন্য রইল মা ঠাকুমাদের হাতের সহজ কসুরি মেথি পনির ভুজি (Paneer bhuji) রেসিপি।

উপকরণঃ

পনির ২০০ গ্রাম কুচি করে কাটা

ছোট সাইজের ৪টে টম্যাটো কুচি

পেঁয়াজ মিডিয়াম সাইজের ২টো

এক ইঞ্চি আদা কুচি

কাঁচা লঙ্কা ৩টে কুচি

টক দই হাফ কাপ

কাসুরি মেথি হাফ কাপ

হলুদ গুঁড়ো ১/২ চামচ

লঙ্কার গুঁড়ো ২ চামচ

ধনে গুঁড়ো ২ চামচ

গোটা জিরে ১/২ চামচ

হিং ১/৪ চামচ

ধনেপাতা কুচি ১ চামচ

ঘি বড় ২ চামচ

মাখন ১/২ চামচ

নুন ১.১/২ চামচ

প্রণালীঃ

প্রথমে একটি মিক্সিং বোলে হাফ কাপ দই নিন। এবার এর সঙ্গে হাফ কাপ কসুরি মেথি ১/২ চামচ হলুদ গুঁড়ো, ২ চামচ ধনে গুঁড়ো, ২ চামচ লঙ্কার গুঁড়ো আর ১/৪ চামচ হিং মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। এবার গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিতে হবে। কড়াই গরম হলে তাতে দুই চামচ ঘি দিন । ঘি গলে গেলে গোটা ১/২ জিরে চামচ ফোড়ন দিন। এরপর এতে পেঁয়াজ কুচি, আদা কুচি আর টম্যাটো কুঁচি দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ হালকা বাদামি রঙ হলে পরে এতে ১.১/২ চামচ নুন দিয়ে ২ মিনিট একটু নেড়ে নিতে হবে। এবার এতে দই ও মেথির মিশ্রণ দিয়ে দিন। এবার ৭ থেকে ৮ মিনিট অল্প আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা একদম মাখা মাখা হয়ে দলা পাকাতে শুরু করলে এতে ১/৪ কাপ জল দিন। জল গরম হলে পরে এতে কাঁচা লঙ্কা কুচি আর পনির কুচি মিশিয়ে দিন। এবার একদম অল্প করে নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। এবার মাখন ১/২ চামচ ও ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে ঢাকনা বন্ধ করে রাখুন। তৈরি হয়ে যাবে কসুরি মেথি পনির ভুজি।

আরও পড়ুন: নিরামিষ খাবারে বানিয়ে নিন ভিন্ন স্বাদের পটলের দোপেয়াজা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00