Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একঘেয়ে মাংসে অরুচি, বানিয়ে নিন সুস্বাদু বাটার গার্লিক চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা সপ্তাহ মাছ ডিম খেলেও রবিবার মানেই মাংসের দোকানে লাইন দেয় বাঙালি। কিন্তু বর্তমান দিনে স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে চিকিৎসকেরা খাসির মাংস যতটা সম্ভব কম খেতে বলেন। অগত্যা মুরগির মাংসতেই ভরসা রাখে বাঙালি। কিন্তু একঘেয়ে মুরগির মাংসই বা কত খাওয়া যায়? আর প্রতিদিন রেস্টুরেন্টে গিয়ে দাম দিয়ে চিকেনের বিভিন্ন পদ চেখে দেখাও সম্ভব নয়। তাই বাড়িতেই বানিয়ে নিতে পারেন রেস্টুরেন্টের মত দারুণ স্বাদের বাটার গার্লিক চিকেন(Butter garlic chicken)।

উপকরণ :

১. মুরগির মাংস বোনলেস

২. ভিনিগার

৩. গোলমরিচ গুঁড়ো

৪. রসুন

৫. কাঁচালঙ্কা কুচি

৬. আদাবাটা

৭. নুন

৮. সয়া সস

৯. বাটার

১০. সাদা তেল

১১. ময়দা

১২. জল

প্রণালী :

প্রথমে একটি মিক্সিং বোলে বোনলেস চিকেনের পিসগুলি নিয়ে তাতে সামান্য পরিমাণ ভিনিগার, স্বাদমত নুন, গোলমরিচ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, সয়া সস দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর ১৫ মিনিট ম্যারিনেট করে রাখে দিন ।‌ ১৫ মিনিট পর ম্যারিনেট করা মাংসে ২ চামচ ময়দা দিয়ে মেখে নিন। তারপর কড়াইয়ে সাদা তেল অল্প আঁচে গরম করতে হবে। তেল গরম হলে ম্যারিনেট করা চিকেনের পিসগুলি সামান্য ভেজে তুলে নিন। এরপর কড়াইতে মাখন ও সামান্য পরিমাণ রসুনকুচি দিয়ে ভেজে নিতে হবে। তারপর তাতে কাঁচালঙ্কা কুচি, ১/২ কাপ জল ও সামান্য গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। গ্রেভি তৈরি হয়ে গেলে তাতে ভেজে রাখা চিকেনের টুকরো গুলো দিয়ে মিনিট দুয়েক ফুটিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু ‘বাটার গার্লিক চিকেন’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00