Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিনা তেলে খাসির মাংস রান্নার সহজ পদ্ধতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাদ্য রসিক বাঙালির খাবারের তালিকায় অন্যতম প্রধান পদ হল খাসির মাংস। মাটন বিরিয়ানি হোক বা মটন কষা অথবা খাসির মাংসের অন্য যেকোনো পদ সবসময়ই বাঙালির পছন্দের তালিকায় থাকে। তবে বর্তমান দিনে স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখে খাসির মাংস যতটা সম্ভব কম খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তেল ঝাল মসলা যুক্ত রিচ খাবার এড়িয়ে চলাই ভালো বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু মাঝেমধ্যে একটু আধটু খাসির মাংস তো খাওয়াই যায়। আর যদি সেই মাংস রান্না করা হয় বিনা তেলে তাহলেতো মুখের স্বাদ পালটাতে আর কোন বাধাই থাকে না। আজ আপনাদের জন্য রইল বিনা তেলে খাসির মাংস(oil free mutton) রান্না করার সহজ পদ্ধতি (easy receipie)।

উপকরণ:

১.খাসির মাংস

২.আদা

৩.রসুন

৪.টক দই

৫.কাঁচালঙ্কা

৬.লঙ্কার গুঁড়ো

৭.জিরে গুঁড়ো

৮.হলুদ গুঁড়ো

৯.নুন

১০.গরম মসলা

১১.আলু

১২.পেঁয়াজ কুচি

প্রনালী:

প্রথমেই ১ কেজি খাসির মাংসকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর রসুন, আদা, কাঁচালঙ্কা বেটে নিতে হবে। এবার একটি মিক্সিং বোলে আদা, রসুন, ও কাঁচালঙ্কা বাটা দিয়ে মিশিয়ে নিন। এবার প্রেসার কুকারে মাংস দিয়ে তারমধ্যে কুচনো পেঁয়াজ, বেটে রাখা মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই, স্বাদমতো নুন, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিন। এরপর হাই ফ্লেমে ঢাকা দিয়ে ম্যারিনেট করা মাংসটা কষিয়ে নিতে হবে। এরপর পরিমানমতো গরম জল, গোটা রসুন, ও স্বাদমতো নুন দিয়ে ঢেকে মাংসটাকে ২০ মিনিট রান্না করে নিতে হবে। তৈরি হয়ে যাবে জিভে জল আনা তেল ছাড়া খাসির মাংস।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00