Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মিলিটারি মটন কারি’ কীভাবে বানাবেন জেনে নিন

এমনই এক মটনের রেসিপি জানাবো আপনাদের যা শুধুই ভাত বা রুটি নয় বরং আপনি তা ইডলি, ধোসার সঙ্গেও খেতে পারবেন। এমনই এক পদ হল 'মিলিটারি মটন কারি'। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাসির মাংসের জিভে জল আনা স্বাদে শুধু বাঙালিই নন, বহু মানুষ মজে। আজ এমনই এক মটনের রেসিপি জানাবো আপনাদের যা শুধুই ভাত বা রুটি নয় বরং আপনি তা ইডলি, ধোসার সঙ্গেও খেতে পারবেন। এমনই এক পদ হল ‘মিলিটারি মটন কারি’। 

উপকরণঃ 

মটন- ২ কেজি

পেঁয়াজ কুঁচি- ৩টে

রসুন- ৬-৭ কোয়া

দই- ১কাপ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো- ২ চা চামচ

জিরে গুঁড়ো-  ১ চা চামচ 

ধনে গুঁড়ো- ১ টেবিল চামচ

নুন- স্বাদমত

তেল- ৪ টেবিলচামচ

দারুচিনি- ১ টি

এলাচ-২ টি

লবঙ্গ- ৩-৪ টি

তেজপাতা- ২টি

জল- পরিমাণমত

কাঁচা লঙ্কাঃ ৮টি

কাঁচা লঙ্কা বাটা- পরিমাণ মত

ঘিঃ ২ টেবিল চামচ

প্রণালীঃ  প্রথমে কাঁচা লঙ্কা, রসুন ও আদা বেটে নিয়ে একটি পেস্ট বানিয়ে রাখুন। এরপর ধনেপাতা ও কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে আলাদা করে রেখে দিন। এবার মাংস ভালোভাবে ম্যারিনেট করে নিন। তাতে যোগ করুন বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা ও রসুন। সঙ্গে যোগ করুন দই। ম্যারিনেশন হয়ে গেলে একঘন্টা রেখে দিন। এবার একটি পাত্রে দারুচিনি, তেজপাতা, এলাচ লবঙ্গ ও পেঁয়াজ সামান্য ভেজে নিন। ভাজা হয়ে এলে এবার তাতে ম্যারিনেট করে রাখা মাংস যোগ করুন। সামান্য নুন দিয়ে মাংস ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে এলে এরপর এতে বেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ আরও কষিয়ে নিন। হয়ে এলে এতে ঘি ছড়িয়ে নামিয়ে নিন। আপনার মিলিটারি মটন কারি। পরিবেশন করুন ভাত , রুটি, ইডলি, ধোসার সঙ্গে। 

Auto Draft

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

0:00