Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দোলযাত্রা স্পেশ্যাল রেসিপি পনিরের মালপোয়া, রইল প্রণালী

দোলের সন্ধ্যা ঠিক মিষ্টিমুখ না করলে জমে না। কী বানাবেন ভাবছেন? বাড়িতে বানিয়ে ফেলুন পনিরের মালপোয়া। রইল রেসিপি।  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দোলের সন্ধ্যা ঠিক মিষ্টিমুখ না করলে জমে না। মন চায় এই দিন একটু মুখরোচক ও নতুন ধরণের কিছু বানাতে। কী বানাবেন ভাবছেন? বাড়িতে বানিয়ে ফেলুন পনিরের মালপোয়া। রইল রেসিপি।  

উপকরণ

গ্রেট করা পনির- ১০০ গ্রাম

খোয়া ক্ষীর- ১০০ গ্রাম

অ্যারারুট- ৫০ গ্রাম

দুধ- ১২০ মিলিলিটার

এলাচ গুঁড়ো- ১/২ চা চামচ

চিনি- ১কাপ

আমন্ড কুঁচি- প্রয়োজনমত

জল- ১২০ মিলিলিটার

কেশর- সামান্য

প্রণালীঃ প্রথমে একটি পাত্রে গ্রেট করে রাখা পনির, খোয়া, অ্যারারুট, এলাচ গুঁড়ো ফালোভাবে ফেটিয়ে মেখে নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। এরপর এতে পরিমাণমত দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণটা ঘন করে নিন। এরপর একটি পাত্র গরম করে তাতে জল দিয়ে পরিমাণমত চিনি দিয়ে গরম হতে দিন। এবার এতে পরিমাণমত কেশর যোগ করে ভালোভাবে ফুটিয়ে নিয়ে অন্য একটি পাত্রে এবার ঘি গরম করে তাতে পনিরের মিশ্রণটি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। সামান্য বাদামি রঙয়ের হয়ে এলে এবার সেগুলি হাতে নিয়ে চ্যাপ্টা আকারে বানিয়ে চিনির রসে দিয়ে রেখে দিন। রস ভরে গেলে পরিবেশন করুন দোলের স্পেশ্যাল মিষ্টি পনিরের মাল্পোয়া। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00