Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আমিষ কচুরি পছন্দ, সহজে বানিয়ে নিতে পারেন বিশেষ ধরনের কচুরি

Share:

নিজস্ব প্রতিনিধি : ছুটির দিন হোক বা অফিস ডে, কচুরি মানুষের সবসময়ের প্রিয়। সকাল সকাল অফিসে যেতে হবে, কিছু খেয়ে বের হওয়া সম্ভব নয়। অফিসে পৌঁছে কচুরি খেয়ে নিলেই হল। কোথাও ঘুরতে গিয়ে সকালে গরম গরম কচুরি খাওয়ার মজাই আলাদা। ডালের কচুরি থেকে হিং-র কচুরি বিভিন্ন ধরনের কচুরি পাওয়া যায়। আজ তেমনই কয়েকটি কচুরির রেসিপি জেনে নিন।

মাছের কচুরি

উপকরণ: ২ কাপ ময়দা, ২ টেবিল চামচ ঘি, স্বাদ মতো নুন, প্রয়োজন মতো গরম জল, পরিমাণ মতো তেল, ৪০০ গ্রাম ভেটকি মাছের ফিলে,১ কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদাবাটা, ১ টেবিল চামচ রসুনবাটা,আধ চা চামচ হলুদগুঁড়ো, ১ চা চামচ লঙ্কাগুঁড়ো, আধ চা চামচ পাঁচফোড়ন, ১ চা চামচ ভাজা জিরেগুঁড়ো, আধ চা চামচ শাহী গরমমশলাগুঁড়ো, ২ টেবিল চামচ কাঁচা লঙ্কাকুচি, ২ টেবিল চামচ সরষের তেল, ১টি পাতিলেবু, আধ কাপ ধনেপাতা, স্বাদমতো নুন ও চিনি।

প্রণালী: একটি বড় পাত্রে ময়দা নিয়ে তাতে নুন, পর্যাপ্ত পরিমাণে ঘি আর গরম জল দিয়ে ভাল করে ময়ান দিয়ে ময়দা মেখে নিতে হবে। একটা পাতলা মসলিনের কাপড় দিয়ে ময়দা মাখার মণ্ড চাপা দিয়ে রাখুন। মাছের ফিলেগুলো হালকা ভেজে নিন। কাঁটা বের করে নিন। এ বার ফিলে ছোট ছোট টুকরো করে রাখুন। কড়াইয়ে সরষের তেল গরম করে পাঁচ ফোড়ন দিন। ফোড়ন ভাজা হয়ে এলে পেঁয়াজবাটা, আদাবাটা আর রসুনবাটা দিয়ে নাড়াচাড়া করুন। তাতে অল্প হলুদগুঁড়ো, লঙ্কাগুঁড়ো, ভাজা জিরেগুঁড়ো দিতে হবে। এবার ফিলের টুকরো দিয়ে ভাল করে কষতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে শাহী গরমমশলাগুঁড়ো, কাঁচালঙ্কা,  নুন ও চিনি দিন। মিনিট পাঁচেক নেড়েচেড়ে ধনেপাতা কুচি ও পাতিলেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন। ময়দার মণ্ড আরও এক বার ভাল করে মেখে ছোট ছোট লেচি কেটে মাছের পুর ভরে নিন। মাছের পুর ভরা কচুরি বেলে ডুবো তেলে লালচে করে ভেজে তুলে নিন।

কিমা কচুরি

উপকরণ: ময়দা ৩ কাপ, বেকিং সোডা ১ চা চামচ, জোয়ান ১/৫ চা চামচ, নুন হাফ চা চামচ, ভেজিটেবল অয়েল ৬-৭ টেবিল চামচ, কিমা সিদ্ধ ১ কাপ, পেঁয়াজ কুচনো, গ্রেট করা আদা: ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, গুঁড়োলঙ্কা হাফ চা চামচ, কাঁচালঙ্কা: ৩-৪টে, গরম মশলা গুঁড়ো ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, ধনেপাতা কুচি, নুন, তেল।

প্রণালী: ময়দা, নুন, সোডা এক সঙ্গে মিশিয়ে নিন। জল দিয়ে নরম করে ডো করে নিন। এবার সেটি ভেজা কাপড় দিয়ে জড়িয়ে রেখে দিন ২০-৩০ মিনিট। কিমা সিদ্ধ থেকে জল ঝরিয়ে নিন। ফ্রাইং প্যানে তেল গরম করে আদা থেঁতো ও রসুন বাটা দিয়ে কষুন। মিনিট খানেক নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিন। ভাজা হয়ে গেলে কিমা দিয়ে নাড়ুন। এবার লঙ্কাগুঁড়ো, গরমমশলাগুঁড়ো দিয়ে মিনিট খানের রান্না করুন। ঝরঝরে হয়ে গেলে উপর থেকে ধনেপাতা কুচি ও লেবুররস মিশিয়ে নিন। ময়দা মাখা থেকে লেচি কেটে নিন। ভিতরে দিন কিমার পুর। খুব সাবধানে ছোট ছোট লুচির আকারে বেলে নিতে হবে। কড়াইতে তেল গরম করে ডুবো তেলে মুচমুচে করে ভেজে তুলুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00