Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাস্থ্যকর এই ‘কর্ণ চিকেন’ দিয়ে নৈশভোজ হোক জমজমাট

Share:

নিজস্ব প্রতিনিধি :  এই গরমে বারবার শরীর খারাপ হচ্ছে মশলাযুক্ত খাবার খেয়ে? খাবার সহজে হজম ও হচ্ছে না। এমতবস্থায় মাছ মাংস ডিম না খেলে প্রোটিনের ঘাটতিও দেখা দেবে শরীরে। ভাবছেন কী করবেন ? তবে আর চিন্তা নেই! মাংস সেদ্ধ করে এই পদ্ধতিতে রান্না করলে দূর হবে পেট খারাপ। কেননা এর সঙ্গে রয়েছে স্বাস্থ্যকর কর্ন। খুব সহজেই বানানো যায় এই ‘কর্ণ চিকেন’ রেসিপি। জেনে নিন কীভাবে বানাবেন

উপকরণ : ৫০০ গ্রাম চিকেন, ১ কাপ কর্ণ, ১ কাপ দই, পেঁয়াজ, পোস্ত পেস্ট, কাজু, লেবু,লঙ্কা, ঘি, রসুন, তেল,লবন, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, সামান্য সাদা তেল

প্রণালী : প্রথমে ভাল করে চিকেন ধুয়ে নিতে হবে। এরপর লবন,দই ও লেবুর রস দিয়ে মাখিয়ে ম্যারিনেট করতে হবে। এরপর আলাদা একটি পাত্রে কর্ন সেদ্ধ করে নিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে। পোস্ত বেটে নিতে হবে। দইও ফেটিয়ে নিতে হবে।

এরপর আঁচে প্যান বসিয়ে সাদা তেল পেঁয়াজ ভেজে নিয়ে কাজু, রসুন ও তেজপাতা ভেজে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ঠান্ডা করে নিতে হবে।ঠান্ডা হলে মিক্সিতে বেটে নিতে হবে।

আরেকটি পাত্রে অল্প সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেন কষে নিতে হবে। এরপর বেটে রাখা মসলা পোস্ত, লবন দিয়ে কষে নিয়ে ওরমধ্যেই ছেঁকে রাখা ভুট্টার কাথ ও ফেটিয়ে রাখা দই দিয়ে পরিমান মতো জল দিয়ে চিকেন ভাল করে সেদ্ধ করে নিতে হবে।

এরপর মাংস সেদ্ধ হয়ে গেলে প্যানে সামান্য ঘি দিয়ে এলাচ, তেজ পাতা দিয়ে নেড়ে ১ মিনিট রেখে নামিয়ে নিলেই হয়ে গেল ‘কর্ণ চিকেন’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00