Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিরামিষ রান্নাতেও চেটেপুটে খাবে সকলে! রইল টিপস

Share:

নিজস্ব প্রতিনিধি : আমিষ রান্না নিয়ে বেজায় খুশি আর নিরামিষের বেলায় মুখ ব্যাজার। তা হবে কেন! আমিষকেও টেক্কা দেবে নিরামিষ পদগুলি। কিন্তু নিরামিষ দিনে রান্নায় স্বাদ আনতে পারছেন না ?  তাহলে স্বাদের সঙ্গে আপোষ করবেন কেন! যেহেতু নিরামিষ খাবারে পেঁয়াজ এবং রসুনের একেবারেই ব্যবহার করা হয় না। তবে এক্ষেত্রে কিছু টিপস রয়েছে। এই টিপস মেনে চললে নিরামিষ খাবারই হয়ে উঠবে অমৃত। জেনে নিন নিরামিষ রান্নার সঠিক পদ্ধতি।

তেলের বদলে ঘি : নিরামিষ রান্নায় তেলের পরিবর্তে ঘি দিয়ে রান্না করলে স্বাদ আরও বেড়ে যায়। যেমন, ছানার কোফতা বা ধোঁকার ডালনা কিংবা মোচার ঘণ্টে ঘি ব্যবহার করতে পারেন। তবে মনে রাখা প্রয়োজন। ঘি প্রত্যেক দিন রান্নায় খাওয়া না গেলেও দু একদিন করতেই পারেন।

কম আঁচে রান্না : নিরামিষ খাবার লো ফ্লেমে রান্না করলে এর স্বাদ ভাল হয়। মশলা কষানোর সময়ে আঁচ একেবারে কমিয়ে দেওয়া উচিত। বিশেষ করে মশলা কষানোর সময় এতে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে।

সস দিয়ে রান্না : নিরামিষ রান্নার দিনে যদি আলুর দম বা ঘুঘনি রান্না করার কথা ভাবেন, সেক্ষেত্রে সস দিয়ে রান্না করতে পারেন। এতে গ্রেভি অনেক ঘন হয় এবং খেতেও ভাল লাগে।

কম তেল মশলায় রান্না :  মশললায় তেল মশলা বেশি হলে নিরামিষ রান্নার স্বাদ থাকে না। তাই কম তেল মশলাই রান্না করা উচিত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00