Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খাওয়ার শেষে একটু মিষ্টি দই পাতে পড়লে মন্দ হয়না, তাই বাড়িতেই বানিয়ে ফেলুন মিষ্টি দই

Share:

নিজস্ব প্রতিনিধি: অনেক বাড়িতেই খাওয়ার শেষে একটু মিষ্টি কিছু খেতে পছন্দ করেন। সেই যাত্রায় কোনো ফল হোক বা সন্দেশ বা মিষ্টি দই খাওয়ার প্রচলন রয়েছে। কেউ কেউ টক দইও খেয়ে থাকেন, সেটাও উপকারী আবার কেউ কেউ মিষ্টি দই খেয়ে থাকেন টেস্টের জন্যে। কিন্তু মিষ্টি দই প্রতিদিন দোকান থেকে কিনে খাওয়া যথেষ্ট খরচ সাপেক্ষ। অতি একটা কাজ করুন, মিষ্টি দই, কি ভাবে বানাতে হয়। সেটা জেনে নিন এবং প্রতিদিন বাড়িতেই বানিয়ে খান মিষ্টি দই। জেনে নিন কি ভাবে তৈরি করবেন মিষ্টি দই।

পকরণ

আধা কাপ চিনি, আধা কাপ দুধ
১.৫ লিটার দুধ (পরে দেওয়ার জন্যে)
৩/৪ কাপ চিনি ( ” )
৪ টেবিল চামচ জল
দেড় কাপ বাজার থেকে কিনে আনা দই
একটি মাটির হাঁড়ি
একটি পরিষ্কার তোয়ালে

প্রণালী

অল্প আঁচে একটি কড়াইতে আধা কাপ চিনি এবং ৪ টেবিল চামচ জল দিন। এরপর তা ফুটতে দিন, ভালো করে নাড়তে থাকুন। এরপর বাদামি হয়ে এলে এর মধ্যে ১/২ কাপ দুধ দিয়ে মিশ্রণটি আবারও ভালো করে নাড়তে থাকুন। এরপর এর মধ্যে ১.৫ লিটার দুধ যোগ করে ১৫ মিনিট অল্প আঁচে ফুটতে দিন। দুধ ঘন হতে শুরু করলে, তখন ৩/৪ কাপ চিনি দিয়ে দিন। মিশ্রণটি যতক্ষণ না হালকা বাদামি রঙ হচ্ছে, ততক্ষন মিশ্রণটি নাড়তে থাকুন। এরপর আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার একটি কাচের বাটিতে, ১.৫ কাপ বাজার থেকে কিনে আনা দইয়ের ছাঁচ নিন। এর সঙ্গে, উষ্ণ দুধ যোগ করে ভালো করে মিশিয়ে দিন। এবার মিশ্রণটি একটি মাটির পাত্রে ঢেলে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিন। তারপর পাত্রটিকে তোয়ালে মধ্যে জড়িয়ে রেখে দিন। এরপর ২ ঘণ্টার জন্য অল্প আঁচে পাত্রটিকে রাখুন। এরপর মাটির হাঁড়িটা বের করে ঠান্ডা করলেই তৈরি আপনার মিষ্টি দই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00