Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কম খরচে বানিয়ে নিন ভিন্ন স্বাদের পোস্তর বড়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার লক্ষ্মীপুজো বাড়িতে মাছ মাংসের প্রবেশ এক্কেবারে নিষেধ। লাঞ্চ থেকে ডিনার সবটাই হতে হবে নিরামিষ। এবং নিরামিষ রান্না(Veg dish)  মানে বাঙালি বাড়িতে পোস্তর আলাদা কদর। আলু পোস্ত হোক বা পোস্তর বড়া(Postor Bora), বাঙালির পাতে নিরামিষ খাবার হিসেবে পোস্তর যে কোনো রেসিপি অত্যন্ত জনপ্রিয়। ইতিহাস বলে সম্রাট আকবরের নির্দেশেই বাংলায় পোস্ত চাষ শুরু হয়েছিল। মোঘল খানায় রান্নায় স্বাদ বাড়াতে বা কোনও ঝোল ঘন করতে পোস্ত ব্যবহার করা হত। এরপর ১৭৫৭ সালে ব্রিটিশরা পলাশির যুদ্ধ জেতার পরে বাংলায় পোস্ত চাষ বাড়তে থাকে। কিন্তু বর্তমান সময়ে দুর্মূল্যের বাজারে পোস্ত কেনার মত পকেটের জোর সাধারণ মধ্যবিত্ত বাঙালির নেই। কিন্তু তবুও পুজোর দিনে প্রথম পাতে একটু পোস্ত বড়ার জন্য মন ছটফট করে। সে ক্ষেত্রে পোস্ত ছাড়াই সহজেই বানিয়ে নিতে পারেন নতুন ধরনের এই পোস্তর বড়া।

উপকরণঃ

১) চারমগজ

২) চালের গুঁড়ো

৩) কোরানো নারকেল

৪) আদা কুচি

৫) লঙ্কা কুচি

৬) বেসন

৭) সাদা তিল

৮) নুন

৯) চিনি

১০) হলুদ গুঁড়ো

১১) সুজি

১২) পোস্ত

প্রণালীঃ

পোস্ত ছাড়া বড়া বানানোর জন্য প্রথমে সাদা তিল ও চারমগজ মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে সাদা তিল ও চারমগজের গুঁড়ো, চালের গুঁড়ো, বেসন, নারকেল কোরা, আদা কুচি, লঙ্কা কুচি, পরিমাণমতো নুন, চিনি, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মত জল দিয়ে মিশ্রণটি এমন ভাবে মাখতে হবে যাতে ছোট ছোট বড়ার আকার তৈরি করা যায়। এবার একটি প্লেটের মধ্যে সুজি এবং সামান্য পরিমাণ পোস্ত ছড়িয়ে রাখতে হবে। এবার মিশ্রণটি থেকে ছোটো ছোটো বড়া বানিয়ে সেগুলো সুজি ও পোস্তর মিশ্রণে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পোস্তর বড়া।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00