Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নেতাজির বাড়ি মালঞ্চ- মাহিনগরে, কী করে এই জায়গার নাম হল ‘কোদালিয়া’…

নেতাজি সুভাষ চন্দ্র বসু ছিলেন পুরন্দর খানের চতুর্দশ প্রজন্ম।

Share:

নিজস্ব প্রতিনিধি: এলাকার নাম ছিল মালঞ্চ- মাহিনগর। পরবর্তীকালে সেই জায়গারই নাম হয় ‘কোদালিয়া’। এই গ্রামের নামই ‘সুভাষ গ্রাম’। দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় নেতাজি সুভাষচন্দ্র বসু’র এই বাড়ি’র ইতিহাস জানেন?

নেতাজি সুভাষ চন্দ্র বসু (NETAJI SUBHAS CHANDRA BOSE) ছিলেন পুরন্দর খানের চতুর্দশ প্রজন্ম। পদবী তো ‘বসু’ তবে ‘খান’ কেন? অবাক হচ্ছেন? গৌড়ের নবাব হুসেন শাহের প্রধান পরামর্শদাতা ছিলেন গোপীনাথ বসু।নবাব খুশি হয়ে ‘পুরন্দর খান’ উপাধি দিয়েছিলেন গোপীনাথকে। উপহার হিসেবে দিয়েছিলেন বিপুল জায়গা। আবার অন্য মতে, নবাবের কাছ থেকে ওই জায়গা কিনে নিয়েছিলেন গোপীনাথ বসু (পুরন্দর খান)।

এই জায়গা তখন ঘন জঙ্গল-আগাছায় পরিপূর্ণ ছিল। সেখানে একটি বড় পুকুর খনন করিয়েছিলেন গোপীনাথ। নিজের উপাধির নামেই পুকুরের নাম রেখেছিলেন, ‘খান পুকুর’। কোদাল দিয়ে পুকুর খনন করা হয়েছিল বলেই এই জায়গার নাম হয়ে যায় ‘কোদালিয়া’। আর পরবর্তীকালে নেতাজির নামেই এই গ্রামের নাম হয় ‘সুভাষ গ্রাম’।

নেতাজির কোদালিয়ার সেই বাড়িতে রয়েছে সংগ্রহশালা। ১৮২০ সাল থেকে এই বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে। ১৯২৮, ১৯৩৭ এবং ১৯৩৯ সালে পারিবারিক এই পুজোয় যোগ দিয়েছিলেন নেতাজি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00