Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দীপান্বিতা অমাবস্যায় সতীপীঠ অট্টহাসে চলছে বিশেষ পুজো

কালীপুজোর দিন বিশেষ ভোগে মাকে পুজো দেওয়া হয়। মন্দির কমিটির তরফে সন্ধ্যায় হরিনাম সংকীর্তন ও বিশেষ আরতির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে কালীপুজো। দীপান্বিতা অমাবস্যার পুণ্যলগ্নে বিভিন্ন তীর্থক্ষেত্র কিংবা সতীপীঠে চলছে মায়ের আরাধনা। সেরকমই ৫১ সতীপীঠের অন্যতম সতীপীঠ পূর্ব বর্ধমানের জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম ২ নম্বর ব্লকে অট্টহাস। কথিত আছে এখানে সতীর অধঃওষ্ঠ পতিত হয়েছিল। তারপর থেকেই এখানে মহাসমারহে পূজিত হয়। দৈনিক পুজো হয়, কিন্তু কালীপুজোতে অমাবস্যা তিথিতে হয় বিশেষ পুজো। এখানে মা অধরেশ্বরীর পুজোকে কেন্দ্র করে সারাবছর কমবেশি ভক্তের সমাগম হয়।

তবে কালীপুজোর মত বিশেষ কিছু তিথিতে প্রচুর ভক্তের সমাগম হয়। তাই সতীপীঠ অট্টহাস মন্দির কমিটি সর্বদাই সজাগ থাকে। তবে আজকের দিনে অর্থাৎ চলতি বছরের কালীপুজোতে করোনার সংক্রমণের কথা মাথায় রেখেই বিধি জারি করা রয়েছে। দূরত্ব বিধি বজায় রেখে ও মাস্ক পরে পুজো দিতে আসছেন ভক্তরা। এখানে প্রতিদিনের পূজার্চনা ও নিত্যসেবার সঙ্গে অমাবস্যা তিথিগুলিতে অধরেশ্বরী মায়ের আরাধনার উদ্দেশে বিশেষ পুজো ও হোমযজ্ঞ করা হয়। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের দীপান্বিতা অমাবস্যার তিথিতে বিশেষ পুজো ও হোমযজ্ঞর আয়োজন করা হয় সতীপীঠ অট্টহাসে।

কালীপুজোর দিন বিশেষ ভোগে মাকে পুজো দেওয়া হয়। মন্দির কমিটির তরফে সন্ধ্যায় হরিনাম সংকীর্তন ও বিশেষ আরতির ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। পুজোর শেষে মায়ের ভোগ বিতরণের ব্যবস্থা করেছে মন্দির কমিটি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00