Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একনজরে জগদ্ধাত্রী পুজোর দিনক্ষণ…

চলতি বছরে আগামী ৩০ অক্টোবর ষষ্ঠী। ২ নভেম্বর নবমী। তিনি করীন্দ্রাসুরনিসূদিনী। তিনিই আদ্যাশক্তি। উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর ছট পুজো।

Share:

নিজস্ব প্রতিনিধি: কার্তিক মাসের শুক্ল নবমী তিথিতে হয় জগদ্ধাত্রী পুজো (JAGADHATRI PUJA)। ১৭৬২ সালে জগদ্ধাত্রী পুজোর প্রচলন বৃদ্ধি পায়। সেই সময় নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র। তারপরে এই পুজোর প্রচলন দেখা যায়  হুগলিতেও। দেবী জগৎকে ধারণ করেন বলে তাঁর নাম জগদ্ধাত্রী।

জগদ্ধাত্রী পুজো মূলত হয় চার ধরণের। তার মধ্যে দু’টি লক্ষ্য করা যায় বেশি মাত্রায়। ষষ্ঠী থেকে দশমী পুজো এবং নবমী’র দিনে পুজো।

চলতি বছরে আগামী ৩০ অক্টোবর ষষ্ঠী। ৩১ অক্টোবর সপ্তমী। ১ নভেম্বর অষ্টমী। ২ নভেম্বর নবমী এবং ৩ নভেম্বর দশমী। আগামী ২ নভেম্বর বুধবার। ওই দিনে কেও কেও জগদ্ধাত্রীপুজো করেন। পরের দিন বিজয়া পালন করেন। জগদ্ধাত্রী পুজোতেও সন্ধি ও কুমারী পুজো করা হয়ে থাকে। উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর রবিবার ষষ্ঠী। এই দিনে ছট পুজো করা হয়ে থাকে।

প্রসঙ্গত, দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরের যুদ্ধ চলাকালীন অসুর ধারণ করেছিলেন হাতির রূপ। সেই অসুরকে বলা হয় ‘করিন্দ্রাসুর’। তাঁকে এই রূপে চক্র দিয়ে বধ করেছিলেন দেবী। তাই জগদ্ধাত্রীকে বলা হয় করীন্দ্রাসুরনিসূদিনী। তিনিই আদ্যাশক্তি। 

আরও পড়ুন: পুরুষতন্ত্রের দম্ভ ভেঙেছিলেন দেবী জগদ্ধাত্রী 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00