Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাখি’র দিনে অন্য রাখির কথা

৩ বছর আগে ভাই ছুটি (মৃণালিনী দেবীকে কবি এই নামে সম্বোধন করেছেন চিঠিতে) আমাকেই ছুটি দিয়ে চলে গেল। এখনও থাকলে দেখতে হত না।

Share:

ক্লান্ত। প্রসন্ন রবি (RABINDRANATH TAGORE) ঘরে ফিরে পায়চারি করছে। যোগ্য জবাব দেওয়া হয়েছে। গুনগুন করছেন,

“বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল-

পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান ॥ ”

গলা শুকিয়ে গেছে। বড্ড তেষ্টা পেয়েছে। আরাম কেদারার পাশে রাখা টেবিল থেকে ঢাকনা সরিয়ে এক চুমুকে শেষ করলেন গ্লাস। আহ্, শান্তি। চোখ গেল মৃণালিনীর বাঁধানো বড় ছবির দিকে। ডুকরে উঠল কবি বুক। ৩ বছর আগে ভাই ছুটি (মৃণালিনী দেবীকে কবি এই নামে সম্বোধন করেছেন চিঠিতে) আমাকেই ছুটি দিয়ে চলে গেল। এখনও থাকলে দেখতে হত না। কী ছোটাছুটি! নিজেই রঙিন সুতো আনা থেকে তা সাইজ করে কাটা, গোছা করা, দুপাশে গিঁট বাঁধা (RAKHI)। কত রকমের যে কারিকুরি করতো তার ইয়াত্তা নেই। সব কাজে সেই তো একজন। সর্বক্ষণ পাশে থাকত। আজ নেই। আর থাকে না। আমার ভুল উপেক্ষার কী নিঠুর প্রতিশোধ! বিচ্ছেদে চোখে জল আর আসে না। বুক ভারী হয়ে ওঠে। তা গা সওয়া হলেও বিভাজন মানতে পারিনে। মৃণালিনী নেই, তবু রয়ে গেছে বুকে।

আজ আর শোব না। ছুটকিকে বুকে নিয়েই বঙ্গভঙ্গ রদের জোয়ার দেখি।

চোখ বন্ধ। আবার গুনগুনিয়ে উঠলেন গুরুদেব

“আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ…”

  – নিসর্গ নির্যাস মাহাতো 

 

(কল্পনায় রবি ঠাকুর) (ব্রিটিশদের ঘৃণ্য বঙ্গভঙ্গ আইনের প্রতিবাদ জানিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অন্যভাবে প্রচলন করেছিলেন রাখি বন্ধন উৎসব। বিশ্বকবির ডাকে সেদিন হিন্দু-মুসলমানরা পরস্পরের হাতে রাখি বেঁধেছিলেন। রঙিন সুতো হয়ে উঠেছিল ঐক্য, মেলবন্ধনের প্রতীক। এই কর্মসূচি ছিল অখণ্ড বাংলার  সংকল্প। সেই দিন অবশ্য রাখি পূর্ণিমা ছিল না। দিনটি ছিল ১৯০৫ সালের ১৬ অক্টোবর। একতার দাবিতে পা মিলিয়েছিলেন হাজার হাজার মানুষ। সেই থেকে রাখি উচ্চারণ করলেই উঠে আসে বঙ্গভঙ্গ রোধে বিপুল সংখ্যক মানুষের আবেগের কথা।)

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00