Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৃষ্ণ হলেন কালী, ১০ বছর ধরে এখানে পুজিতা হয়ে আসছেন কৃষ্ণকালী মাতা

Share:

নিজস্ব প্রতিনিধি : নদীয়ার হোগালবেড়িয়া থানার অন্তর্গত সেন পাড়া গ্রামে অধিষ্ঠিত রয়েছেন কৃষ্ণকালী মাতা। বছরের প্রত্যেকদিন নিত্য সেবা হলেও কালীপুজোর অর্থাৎ দীপান্বিতা অমাবস্যার সময় এখানে করা হয় বিশেষ পুজো। একই সঙ্গে করা হয় প্রথমে কৃষ্ণের এবং পরে মা কালীর পুজো করা হয় ওই দিনে। জানা যায় ২০১৪ সালে এলাকারই এক বাসিন্দা জয়দেব মন্ডলের স্বপ্ন আদেশের পরে গ্রামবাসী ও ভক্তদের দানেই এই মন্দির প্রতিষ্ঠা করা হয়। মন্দিরে অধিষ্ঠিত মূর্তির রয়েছে এক হাতে খর্গ, অন্য হাতে পদ্ম এবং অন্য দুই হাতে বাঁশি। অর্থাৎ মা কালী ও শ্রীকৃষ্ণের যুগল বন্ধন যাকে হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী বলা হয় কৃষ্ণকালী মাতা।

এই কৃষ্ণ কালী মাতা পুজিতা হওয়ার পূর্বে এক কাহিনী লুকিয়ে রয়েছে। বর্ষিয়ান পুরোহিত শম্ভু মৌলিকের কথায়, পুরান মতে জানা যায় শ্রী রাধা ছিলেন আয়ান ঘোষের স্ত্রী। তিনি যখন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে যান তখন আয়ান ঘোষের মা দেখে ফেলেন, এবং সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি যখন দেখতে যান তখন সেখানে ছিলেন কৃষ্ণ ও কালী। তিনি দেখতে পান তার সামনে দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণ এবং কালি। রাধা সেখানে উপস্থিত নেই, এবং সেই থেকেই জগতে কৃষ্ণ কালীর মূর্তি প্রতিষ্ঠিত হয়।

শ্রীচৈতন্য ধাম নদিয়া জেলায় দুই এক জায়গায় কৃষ্ণকালী মাতার পুজো করা হলেও কৃষ্ণ কালী মন্দির জেলার আর কোথাও নেই বললেই চলে। তেমনই ২০১৪ সালে মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই কৃষ্ণকালী মাতার পুজো হয়ে আসছে নদিয়ার হোগলবেরিয়া থানার সেনপাড়া গ্রামে। স্বপ্নাদেশে শুরু হয়েছিল কৃষ্ণকালী মাতার আরাধনা। সেই থেকে আজও নিয়ম মেনে পুজিত হন দেবী। কালীপুজোর আগে থেকেই বহু ভক্তদের সমাগম হয় এখানে। বহু ভক্ত এখানে এসে ভিড় জমায় কৃষ্ণকালী মাতাকে একবার চাক্ষুস দর্শন করার জন্য।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00