Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধনতেরাসের আগে ঘরের এই অংশগুলি পরিস্কার রাখুন, লক্ষ্মী আপনার হাতের মুঠোয়

ধনতেরাসের সকালে ঘরের মাঝখান অর্থাৎ ব্রহ্মার স্থান থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলি সরিয়ে ভালভাবে পরিষ্কার করুন। গঙ্গার জল ছিটিয়ে দিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ধনতেরাসে যেমন নতুন জিনিস কেনাকে শুভ বলে ধরা হয় তেমনই ঘরদোর পরিস্কার রাখাটাও জরুরি। বিশেষ করে ঘরের বিশেষ কিছু অংশ পরিষ্কার রাখলে লক্ষ্মী-কুবের আপনার ওপর দয়ালু হবে বলে কথিত আছে। ধনতেরাসের দিন ধনদেবী লক্ষ্মী ও কুবেরের পুজো করার বিধান রয়েছে। আর এর আগে যদি ঘরের কয়েকটি অংশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখেন তবে ধন্বন্তরীর আশির্বাদে আপনার ভাগ্যও উজ্জ্বল হবে। ধনতেরাসের সকালে বাড়ির চারটি প্রধান স্থান পরিষ্কার করা খুবই জরুরি। এই দিনে আপনার বাড়ির উত্তর-পূর্ব অঞ্চল অর্থাৎ উত্তর-পূর্ব, পূর্ব অঞ্চল মানে পূর্ব দিক, উত্তর অঞ্চল অর্থাৎ উত্তর দিক পরিষ্কার করতে হবে। এছাড়া মধ্যভাগ অর্থাৎ ঘরের মধ্যস্থল পরিস্কার করার বিধান রয়েছে।

ধনতেরাসের সকালে ঘরের মাঝখান অর্থাৎ ব্রহ্মার স্থান থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলি সরিয়ে ভালভাবে পরিষ্কার করুন। গঙ্গার জল ছিটিয়ে দিন। পাশাপাশি ঘরের উত্তর-পূর্ব, পূর্ব এবং উত্তর দিকেও গঙ্গাজল ছিটিয়ে পরিস্কার করে ফেলুন। পাশাপাশি ঘরের যে ভল্টে টাকা-পয়সা ও সোনাদানা রাখেন সেখানেও কয়েক ফোঁটা গঙ্গাজল ছিটিয়ে দিন। এটা করার মানে আপনি কুবেরের আগমনের জন্য প্রস্তুত হচ্ছেন। ঘরদোর পরিস্কার করার পর ঝাড়ু লুকিয়ে ফেলুন। এমন জায়গায় ঝাড়ু রাখুন যাতে কেউ দেখতে না পায়। কারণ উন্মুক্ত ঝাড়ু সম্পত্তি ধ্বংসের প্রতীক।

এছাড়া বাড়িতে যদি মাছের অ্যাকোরিয়াম থাকে তবে অবশ্যই ধনতেরাসের দিন সেটি পরিস্কার পরিচ্ছন্ন করে ফেলুন। এরপর ধনতেরাসের সন্ধ্যায় বাড়িতে পাঁচটি প্রদীপ জ্বালান। বাড়ির মন্দির প্রাঙ্গনে একটি প্রদীপ, একটি তুলসী পাতা ও একটি জলের পাত্র রাখুন। পাশাপাশি দরজায় দুটি প্রদীপ রাখুন। ধনতেরাসের দিন কুবের ছাড়াও যমের নামেও একটি প্রদীপ জ্বালাতে হয়। এই কাজগুলি করলে সারা বছর আপনার ধনভাগ্য সুপ্রসন্ন থাকবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00