Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নোবেল জয়ী মহম্মদ ইউনুসের বিরুদ্ধে চলবে মামলা, জানাল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি :  শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজ হওয়ার বিরুদ্ধে নোবেল জয়ী ইউনুস যিনি আবার গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ছিলেন তাঁর লিভ টু আপিল খারিজ করে দিয়েছে বাংলাদেশের আপিল বিভাগ। এর ফলে নোবেল জয়ীর বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে আর কোনও বাধা নেই বলেই মত আইনজীবীদের।

সোমবার আপিল বিভাগের প্রধান বিচারপতি মোহম্মদ নূরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। আবেদনের পক্ষে আদালতে সওয়াল করেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। কারখানা ও প্রতিষ্ঠান অধি দফতরের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। এবং সরকারের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন।

উল্লেখ্য, এর আগে গত ৩ এপ্রিল এই বিষয়ে শুনানির শেষে আদালত তার রায় ঘোষণার জন্য ৮ মে দিন ঘোষণা করেছিল। এই বিষয়ে খুরশিদ আলম খান বলেন, তাঁরা আদালতের কাছে বলেন এই মামলা অবৈধ, আইন অনুযায়ী এই মামলা চলতে পারে না। আমরা আরও বলেছি, বাংলাদেশে শ্রম আইনের তিনটি ভায়োলেশন হয়েছে। যেখানে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে মামলা দায়ের করার জন্য। কাজেই সেই অনুযায়ীই তাঁরা মামলা করেছেন।

২০২১ সালের ৯ স্পেপ্টম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালত কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান নোবেলজয়ী ইউনুসের বিরুদ্ধে মামলা করেন।

গত বছরের ১৭ আগ্স্ট বিচারপতি এস,এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট মামলা বাতিলে ইউনুসের আবেদনে জারি করা রুল খারিজ করে দেন। এরপর নোবেলজয়ী আপিল বিভাগে আবেদন করেন। এবং সেখানেও তাঁকে হারের মুখ দেখতে হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00