Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লন্ডনে বসে ষড়যন্ত্র করলে ব্রিটিশ আইনেই তদন্তের সুযোগ: রাষ্ট্রদূত

আগামী জাতীয় নির্বাচনে দেশের সব রাজনৈতিক দলগুলি অংশ নেবে বলেও এদিন আশা প্রকাশ করেন ব্রিটিশ রাষ্ট্রদূত

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লন্ডনে বসে যদি কেউ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং সেই ষড়যন্ত্রের ফলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে ব্রিটিশ আইনেই তদন্তের সুযোগ রয়েছে। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত  ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন ডিকসন। সেই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, ‘ব্রিটেন যেমন অতীতে সর্বদা বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও তেমনভাবেই পাশে থাকবে’।

সম্প্রতি দুর্গাপুজোর সময়ে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ে পুজোমণ্ডপে কোরআন শরীফকে রাখাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটে। পুজোমণ্ডপের পাশাপাশি মন্দিরেও ভাঙচুর চলে। হিন্দুদের দোকান ও বাড়িতেও আক্রমণ চালানো হয়। ইতিমধ্যে দেশজুড়ে হামলার ঘটনায় শতাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।  

মঙ্গলবারই তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ অভিযোগ করেছিলেন, দুর্গাপুজোর সময়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে যে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে তার পরিকল্পনা হয়েছে লন্ডনে বসে। দেশের শান্তি নষ্ট করার জন্যই সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটানো হয়েছে। বিএনপি প্রায় এক মাস ধরে বৈঠকের নামে ওই ষড়যন্ত্র করেছে।’

এদিন তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অভিযোগ নিয়ে জিজ্ঞাসা করা হলে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত বলেন, ‘সম্প্রতি বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার সঙ্গে যারা জড়িত তারা যদি লন্ডনে কারও কাছ থেকে পরামর্শ বা নির্দেশ পান তাহলে ব্রিটিশ আইনেই এ বিষয়ে তদন্তের সুযোগ রয়েছে। তবে এটা সম্পূর্ণই ব্রিটিশ আদালতের এক্তিয়ার। আদালতের অনুমতি ছাড়া তদন্ত করা সম্ভব নয়।’

আগামী জাতীয় নির্বাচনে দেশের সব রাজনৈতিক দলগুলি অংশ নেবে বলেও এদিন আশা প্রকাশ করেন ব্রিটিশ রাষ্ট্রদূত। তাঁর কথায়, ‘গণতন্ত্রের মসৃণ পথচলা নিশ্চিত করতে স্বচ্ছ ও অবাধ ভোট হতে হবে। আশা করছি, আগামী জাতীয় নির্বাচনে দেশের সব রাজনৈতিক দল অংশ নেবে।’

আফগানিস্তানে রাজনৈতিক পালাবদলের ফলে তালিবান সরকার গঠন হওয়ায় দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলেও মনে করেন ব্রিটিশ রাষ্ট্রদূত। সেই ঝুঁকি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলিকে আরও সচেতন থাকার আর্জিও জানিয়েছেন ব্রিটিশ রাষ্ট্রদূত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00