Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘রক্ষকই ভক্ষক’ কয়েদির স্ত্রীকে রোজা ভাঙিয়ে ধর্ষণের অভিযোগ খোদ র‍্যাব কর্মকর্তার বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি : গুলি করে হত্যা করা হবে এই ভয় দেখিয়ে অপরাধীর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক রাখত বাংলাদেশ র‌্যাব কর্মকর্তা।শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে মানসিক অবসাদে ভুগছিলেন ওই মহিলা। অবশেষে মারা যান তিনি। স্বামীকে আটকে রেখে বারবার ওই মহিলাকে ধর্ষনের অভিযোগ ওঠে আলেপ উদ্দীন নামের বাংলাদেশ র‌্যাব কর্মকর্তার বিরুদ্ধে।

সোমবার(১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্ট থেকে জানা যায়, ‘গুম হওয়া ওই স্বামী জানিয়েছেন, পবিত্র শবে কদরের দিন রোজা ভাঙিয়ে ধর্ষন করা হয় তার স্ত্রীকে। এর আগেও প্রায় তিনবার ধর্ষন করা হয়েছে তাঁকে। ক্রসফায়ারের ভয় দেখিয়ে শেষবার ধর্ষনের পর স্ত্রীর মানসিক অবস্থার অবনতি হয়। এবং কিছুদিন পরে মারা যান। এই বর্বর ঘটনার সঙ্গে জড়িত অপরাধীর কঠোরতম শাস্তির দাবি করছি।

ওই পোস্টে আরও লেখা হয়, ‘ধর্ষক র‍্যাবের একজন উর্ধতন কর্মকর্তা, নাম আলেপ। স্বামী জেলে থাকলে আলেপের প্রতি ভরসা রেখেছিলেন ওই মহিলা। সুযোগ পেয়ে বারবার জোর করে শারীরিক সম্পর্ক করেছিলেন ওই কর্মকর্তা। মানুষ কতটা নীচুতে নামলে নিজের মা/স্ত্রী/মেয়ে থাকা সত্ত্বেও একজন বন্দির স্ত্রীকে এমনভাবে ট্রিট করে! এই র‍্যাব কর্মকর্তা আলেপের বিচার সবার আগে হওয়া উচিত।’

এদিকে আলেপ বেশ বহাল তবিয়তেই দিন কাটাচ্ছিল। এসবি থেকে তার বদলি হয়েছিল রংপুর মেট্রোপলিটন পুলিশে। আলেপকে বরিশাল পুলিশ লাইনে থেকে বরখাস্ত করা হয়েছে ও গ্রেফতার করা হয়েছে।

এই নিয়ে আল জাজিরার এক সাংবাদিক জানান, আলেপের মতো খুনি, অপহরণকারী এবং জঘন্য সব কর্মকাণ্ডে লিপ্ত অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীতে এখনও কর্মরত রয়েছে। বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে তারা। তাদের চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হোক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00