Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রবিবার থেকে শুরু হচ্ছে শেখ হাসিনার বিচার, সরাসরি সম্প্রচার

Share:

নিজস্ব প্রতিনিধি,ঢাকা: জুলাই গণহত্যার মামলায় আগামিকাল রবিবার (৩ অগস্ট) থেকে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা ওই বিচারকার্য সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। শেখ হাসিনার পাশাপাশি মামলায় অভিযুক্ত ছিলেন প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও পুলিশের প্রাক্তন আইজি আবদুল্লাহ আল মামুন। কোনও তথ্য প্রমাণ না থাকায় শেখ হাসিনাকে ফাঁসাতে প্রাক্তন পুলিশ প্রধান আল মামুনকে রাজসাক্ষী করা হয়েছে। যদিও আওয়ামী লীগের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বিচারের নামে ইউনূস সরকারের চালানো প্রহসন মূল্যহীন।

গত বছর জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল বাংলাদেশ। আন্দোলনকারীদের দমাতে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে। শেষপর্যন্ত ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। তার পর থেকে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে পাঁচ শতাধিক খুন-গুমের মামলা রুজু হয়েছে।

গত বছরের ১৪ অগস্ট শেখ হাসিনার বিচারের জন্য গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই ট্রাইব্যুনালে দেশত্যাগী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের তরফে বলা হয়, ‘জুলাই আন্দোলনের সময় প্রায় দেড় হাজার মানুষকে হত্যার উস্কানি, প্ররোচনা দিয়েছেন পলাতক শেখ হাসিনা।’ আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া-সংক্রান্ত শেখ হাসিনার অডিও রেকর্ড এবং সাক্ষ্যপ্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে সরকারি আইনজীবী। সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছর ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।  ১২ মে মামলার প্রতিবেদন জমা দেওয়া হয়। গত ১০ জুলাই শেখ হাসিনা-সহ তিন আসামির বিরুদ্ধে পাঁচটি অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। ৩ অগস্ট থেকে বিচার শুরুর কথা জানান ট্রাইব্যুনালের মুখ্য বিচারক গোলাম মর্তুজা মুজুমদার। মামলায় সাক্ষী হিসেবে রয়েছেন তদারকি সরকারের দুই উপদেষ্টা ও জাতীয় দৈনিকের এক সম্পাদক-সহ ৮১ জন।

রবিবার সরাসরি সম্প্রচার করা হবে শেখ হাসিনার বিচার

বদলের বাংলাদেশে ধর্ষণের শিকার জুলাই আন্দোলনের শহিদের কন্যার আত্মহত্যা

হাসিনা উচ্ছেদ আন্দোলনে জড়িত ‘জুলাই কন্যা’দের সাহসিকতার পুরস্কার দিচ্ছে ট্রাম্প সরকার

শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, তালিবানি ফতোয়া জারি মোল্লা ইউনূস সরকারের

বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইনজীবীর দায়িত্বে পাকিস্তানি চর

‘স্বজন হারানো যন্ত্রণা নিয়ে বেঁচে আছি’, নীরবতা ভাঙলেন হাসিনা

মুক্তিযুদ্ধে গণহত্যা সংগঠিতের দায়ে চার রাজাকারের মৃত্যুদণ্ড

একাত্তরে মুক্তিযুদ্ধে হিন্দুদের নির্বিচারে খুনের অপরাধে ৬ জনের ফাঁসির আদেশ

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00