Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৩ দিন বাদে ফের স্কুলে ধর্ম অবমাননায় অভিযুক্ত শিক্ষক হৃদয় মণ্ডল, উল্লাসে মাতল পড়ুয়ারা

২৩ দিন বাদে ফের নিজের স্কুলে পা রাখলেও এদিন কোনও ক্লাস নেননি জনপ্রিয় শিক্ষক।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ:  মিথ্যা ধর্ম অবমাননা মামলায় ফেঁসে ১৯ দিন জেলে কাটাতে হয়েছিল মুন্সিগঞ্জের বিনোদপুর রামকুমার বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ললকে। গত রবিবার জামিনে মুক্তিও পেয়েছিলেন। মুক্তির তিনদিন বাদে বুধবার ফের স্কুলে ফিরলেন তিনি। জনপ্রিয় শিক্ষককে ফের কাছে পেয়ে কার্যত উল্লাসে মেতে উঠেছিলেন সতীর্থ শিক্ষক ও পড়ুয়ারা। ২৩ দিন বাদে ফের নিজের স্কুলে পা রাখলেও এদিন কোনও ক্লাস নেননি জনপ্রিয় শিক্ষক। শুধু তদন্ত কমিটির কাছে নিজের বক্তব্য পেশ করেছেন। যে পড়ুয়ারা তাঁকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছিল, তাদের অবশ্য ক্ষমা করে দিয়েছেন তিনি।

গত রবিবার জামিন পেলেও পুলিশের অনুরোধে মুন্সিগঞ্জে পা রাখেননি জনপ্রিয় বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডল। ঢাকায় এক আত্মীয়ের বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। এদিন সকাল এগারোটা নাগাদ মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদারের সঙ্গে নিজের প্রিয় বিদ্যালয় চত্বরে পা রাখেন। মিথ্যা ধর্ম অবমাননায় ফেঁসে যাওয়া শিক্ষককে নিয়ে যাতে নতুন করে কোনও সাম্প্রদায়িক অশান্তি দানা না বাঁধতে পারে, তার জন্য বিদ্যালয় ও সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।

প্রিয় শিক্ষককে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা রামকুমার বিদ্যালয়ের পড়ুয়ারা। যে দশম শ্রেণির পড়ুয়াদের প্রশ্নের জবাব দিতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন হৃদয় মণ্ডল, সেই শ্রেণির একাধিক পড়ুয়া এদিন সংবাদমাধ্যমকে বলেন, ‘ হৃদয় স্যর খুবই ভাল একজন শিক্ষক। তার পাঠদান চমৎকার। তিনি কয়েক দিন বিদ্যালয়ে না থাকায় আমরা তাকে খুব মিস করেছি। তিনি ফিরে আসায় আমরা খুব খুশি হয়েছি। আমরা চাই স্যর আমাদের আগের মতো করে আবারও পাঠদান শুরু করবে।’

ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবকের ৮ বছরের কারাদণ্ড

বিজ্ঞান শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার প্রমাণ পায়নি তদন্ত কমিটি

মুন্সিগঞ্জের নাটেশ্বরে ফের সন্ধান মিলল অষ্টম কোণাকৃতির বৌদ্ধস্তূপের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00