Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, ক্ষোভ উগরে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকপাচার থেকে মানবপাচার সহ নানা রকমের অপরাধে জড়িয়ে পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মানবিকতা দেখিয়ে মায়ানমার (Myanmar) থেকে আসা রোহিঙ্গাদের (Rohingya) আশ্রয় দিয়েছিল বাংলাদেশ সরকার। কিন্তু সেই রোহিঙ্গারাই আজ প্রশাসনের শীর্ষ মহলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। মাদকপাচার থেকে মানবপাচার সহ নানা রকমের অপরাধে জড়িয়ে পড়েছে। মানবিকতা দেখানোর যে এমন মাশুল দিতে হবে তা ভাবতেই পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk Hasina)। শনিবার রাখঢাক না রেখে স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) আসাদুজ্জামান খান কামাল (Assaduzzaman Khan Kamal) জানিয়েছেন, রোহিঙ্গারা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।  

এদিন রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে (Hotel Inter Continental) বাংলাদেশ ইউনাইটেড নেশনস মাইগ্রেশন নেটওয়ার্ক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত মানবপাচার প্রতিরোধ বিষয়ক এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মায়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা নাগরিক এখন দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সাহায্য করছে বটে কিন্তু তা প্রয়োজনের তুলনায় কিছুই নয়। রোহিঙ্গাদের তাই নিজেদের দেশে প্রত্যাবসনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নিতে হবে।’

পাশাপাশি দেশে মানবপাচার (Human Trafficking) বেড়ে যাওয়ার জন্য ফেসবুক ও টিকটকের মতো যোগাযোগমাধ্যমকে কাঠগড়ায় তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, ‘মানবপাচারকারীরা সাইবার স্পেসে ঢুকে গিয়েছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা মানবপাচার করছে। করোনার সময়ে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানবপাচার বেড়েছে।’

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00