Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে রাজনৈতিক-নাগরিক অধিকার চর্চা ‘আংশিক স্বাধীন’

মার্কিন গবেষণা সংস্থা ফ্রিডম হাউজের (Freedom House) বার্ষিক প্রতিবেদনে বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশ (Bangladesh) ‘আংশিক স্বাধীন’। বৈশ্বিক স্বাধীনতার সূচকে এই মূল্যায়ন করা হয়েছে। মার্কিন গবেষণা সংস্থা ফ্রিডম হাউজের (Freedom House) বার্ষিক প্রতিবেদনে বৃহস্পতিবার এ কথা বলা হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা ফ্রিডম হাউজের ‘বিশ্বে ২০২৩ সালে স্বাধীনতা: গণতন্ত্রের জন্য সংগ্রামের ৫০ বছর’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বিগত ১৭ বছর ধরে বিশ্বজুড়ে স্বাধীনতার মানের অবনমন হচ্ছে। যে দেশগুলিতে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং যে দেশগুলির পরিস্থিতির উন্নতি হয়নি তাদের মধ্যে ব্যবধান কমেছে।

গত ১০ বছরে স্বাধীনতার অবনতি হয়েছে এমন দেশের একটি তালিকা করা হয়েছে ফ্রিডম হাউজের প্রতিবেদনে। বিশ্বের মোট ২১০টি দেশ ও অঞ্চলের অবস্থান ফ্রিডম হাউজের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। ওই প্রতিবেদনে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে দেশগুলিকে। ‘মোটেও স্বাধীন নয়’, ‘আংশিক স্বাধীন’ ও ‘স্বাধীন’ এই তিনটি শ্রেণির মধ্যে আংশিক স্বাধীন শ্রেণিতে বাংলাদেশকে নথিভুক্ত করা হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশে বিরোধী দলের কর্মী সমর্থকদের, গণমাধ্যম ও নাগরিক সমাজকে হয়রানি করে শাসকদল আওয়ামী লিগ। আর সেই হয়রানির মাধ্যমে নিজের রাজনৈতিক ক্ষমতা সুসংহত করেছে দলটি। পাশাপাশিবাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রচেষ্টাকে দুর্বল করা হয়েছে বলে দাবি করা হয়েছে ফ্রিডম হাউজের প্রতিবেদনে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00