Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধর্ম অবমাননার অভিযোগে সেই তরুণ গ্রেফতার

রাত দুটো নাগাদ খুলনা থেকে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফেসবুকে (Face book) ধর্ম সম্পর্কে অসম্মানজনক মন্তব্যের অভিযোগে গ্রেফতার নড়াইলের লোহাগড়ার দিঘলিয়া সাহাপাড়ার কলেজ ছাত্র আকাশ সাহাকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ (police) । শনিবার রাত দুটো নাগাদ খুলনা থেকে তাকে গ্রেফতার করা হয়। আকাশ সাহা নবগঙ্গা কলেজের (Naba Ganga) স্নাতক ছাত্র। লোহাগাড়া থানার পুলিশ জানিয়েছে, শুক্রবার দিধলিয়া সাহাপাড়ার (Sahapara) কলেজপড়ুয়া আকাশ সাহার ফেসবুকে মহানবীকে নিয়ে অসম্মানজনক মন্তব্যের অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসে জুম্মার নমাজ শেষ হওয়ার পর। নানা প্রান্ত থেকে আকাশ সাহাকে গ্রেফতারের দাবি ওঠে। পরে তাঁর বাড়ির সামনে বিক্ষোভও দেখান মানুষ।

বিকেলের দিকে উত্তেজনা আরও বাড়ে। বিক্ষোভকারীরা (protesters) এলাকার বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করে। দুটি বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মন্দির (temple) ভাঙচুরের পাশাপাশি শুরু হয় লুঠপাট। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে জনতা (mass) আরও মারমুখী হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকরাউন্ড গুলি চালায়। রাত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

পরিস্থিতির যাতে অবনতি না ঘটে, তার জন্য প্রতিটি স্পর্শকাতর এলাকায় বিশাল পুলিশবাহিনী (police) মোতায়েন করা হয়েছে। হামলার সময় বহু মানুষ এলাকা ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তারা অনেকেই এখন বাড়ি ফিরে আসতে শুরু করেছেন। পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী  বলেন, এলাকার পরিস্থিতি শান্ত আছে। আগামী শুক্রবার পর্যন্ত প্রতিদিন দিঘলিয়া বাজারের দোকান খোলার সময় সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা।

আরও পড়ুন ফের শুরু হিন্দু নির্যাতন, বাড়িতে আগুন, ভাঙচুর মন্দির

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00