Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Mango diplomacy: পাক-প্রধানমন্ত্রী শাহবাজকে আম উপহার হাসিনার

৯০০ কেজি আম উপহার হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার (Bangladesh Prime Minister Sheikh Hasina) তরফ থেকে আম উপহার পেলেন পাক প্রধানমন্ত্রী (Pak Pm) শাহবাজ শরিফ। শাহবাজকে এক হাজার কেজি আম উপহার পাঠিয়েছেন হাসিনা (Hasina) পাক প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে আম্রপালি আম। ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের (Bangladesh high commission) তরফ থেকে বিবৃতি জারি করে এই উপহারের কথা বলা হয়েছে। ঢাকা মনে করছে, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নেবে এই উপহার।

গতবছরও পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্য হাঁড়িভাঙা আম (Mango) পাঠিয়েছিলেন শেখ হাসিনা। ভারত, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার রাষ্ট্র ও সরকার প্রধানদের জন্য পাঠানো হয় বাংলাদেশের আম। পাক প্রধানমন্ত্রীর পাশাপাশি ব্রুনেইয়ের সুলতানকেও (sultan of Brunei) ৯০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina) । ব্রুনেইয়ে বাংলাদেশের তরফ থেকে গতকাল সে দেশের বিদেশ মন্ত্রকের এক পদস্থ আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় এই আম্রপালি আম। পরে বাংলাদেশ হাইকমিশনের তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়, বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। এশিয়ার এই দুইটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উজ্জ্বল ও ভবিষ্যৎ করার ক্ষেত্রে এই উপহার ইতিবাচক কাজ করবে।

প্রধানমন্ত্রীর হাসিনা (Bangladesh Prime Minister Sheikh Hasina) আম্রপালি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। হাসিনার তরফ থেকে আম উপহার পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভারত-সহ অন্যান্য দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত ও স্থিতিশীল করতে উপহার হিসেবে পাঠাচ্ছে আম।

আরও পড়ুন অসমের মুখ্যমন্ত্রীকে আম্রপালি আম উপহার হাসিনার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00