Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাঁড়ে মা ভবানী, অর্থ খরচে লাগাম টানার নির্দেশ শেখ হাসিনার

কোষাগারে আয় বাড়াতে বিদেশি বিনিয়োগ টানার ওপরেও বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার দিন দিন তলানিতে গিয়ে ঠেকেছে। আইএমএফ-বিশ্ব ব্যাঙ্ক সহ আন্তর্জাতিক সংস্থাগুলির কাছে সাহায্যের জন্য হাত পাততে হয়েছে। এমতাবস্থায় অর্থ খরচে লাগাম টানার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার একনেকের বৈঠকে কৃচ্ছ্রসাধনের নিদান দিয়েছেন তিনি। মন্ত্রী-আমলা থেকে শুরু করে সরকারি আধিকারিকদের অহেতুক বিদেশ ভ্রমণ বন্ধ করারও নির্দেশ দিয়েছেন।

এদিনের বৈঠকে ২০২৩-২৪ আর্থিক বর্ষের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়। নতুন এডিপির জন্য মোট ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা বাজেট ধরা হয়েছে। তার মধ্যে সরকারি তহবিল থেকে দেওয়া হবে এক লাখ ৬৯ হাজার কোটি টাকা এবং বিদেশি সহায়তা হিসেবে নেওয়া হবে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘যেখানে টাকা খরচ না করলে নয়, সেখানেই খরচ করুন। অনর্থক খরচ করবেন না। জনগণের অর্থ ব্যয়ে আরও সাবধানী হতে হবে। বিলাস ব্যায়ে লাগাম টানতে হবে। প্রয়োজন ছাড়া বিদেশে যাবেন না।’

কোষাগারে আয় বাড়াতে বিদেশি বিনিয়োগ টানার ওপরেও বিশেষ জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যে বাধা রয়েছে তাও ছাড়াতে বলেছেন। পাশাপাশি পণ্য রফতানি বাড়াতে বিকল্প বাজার খোঁজার নির্দেশও দিয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00