Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে তৃতীয় লিঙ্গধারীর সংখ্যা ১২,৬২৯ জন, সবচেয়ে বেশি অবিবাহিত সিলেটে

জনগণনা রিপোর্ট অনুযায়ী, দেশে পাঁচ বছরের ঊর্ধ্বে থাকা সাধারণ মানুষের ৫৫ দশমিক ৮৯ শতাংশের হাতে মোবাইল ফোন রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে দীর্ঘদিনের দাবিপূরণ হল। ২০২১ সালের জনগণনায় অন্তর্ভুক্ত করা হয়েছে তৃতীয় লিঙ্গধারীদের (Third Gender)। দেশে তৃতীয় লিঙ্গধারীর (Third Gender) সংখ্যা ১২ হাজার ৬২৯ জন। তার মধ্যে ৪ হাজার ৫৭৭ জনই ঢাকা বিভাগের (Dhaka Division) বাসিন্দা। তার মধ্যে ঢাকা উত্তর সিটিতে (ডিএনসিসি) ৯০৪ জন তৃতীয় লিঙ্গের মানুষের বসবাস। সবচেয়ে কম তৃতীয় লিঙ্গধারী রয়েছেন সিলেটে (Sylhet)। ওই জেলায় বাস করেন মাত্র ৮৪০ জন।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০২১ সালের জনগণনা রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। তার মধ্যে পুরুষ আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন এবং মহিলা আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন। অর্থা‍ৎ মহিলার চেয়ে দেশে পুরুষের সংখ্যা কম। প্রতি ১০০ জন মহিলা পিছু পুরুষের সংখ্যা ৯৮ জন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি অবিবাহিত মানুষের বাস সিলেট বিভাগে। ওই বিভাগের মোট জনসংখ্যার ৩৭ দশমিক ৭৭ শতাংশ অবিবাহিত। আর বিবাহিত জনগোষ্ঠী ৫৫ দশমিক ৫৯ শতাংশ। বিপত্নীক ও বিধবার সংখ্যা ৫ দশমিক ৮১ শতাংশ। সবচেয়ে বেশি বিবাহিতের বসবাস রাজশাহী বিভাগে। রিপোর্ট অনুযায়ী, ওই বিভাগের জনগোষ্ঠীর ৬৮ দশমিক ৯৭ শতাংশ বিবাহিত।

জনগণনা রিপোর্ট অনুযায়ী, দেশে পাঁচ বছরের ঊর্ধ্বে থাকা সাধারণ মানুষের ৫৫ দশমিক ৮৯ শতাংশের হাতে মোবাইল ফোন রয়েছে। তার মধ্যে পুরুষদের ৬৬ দশমিক ৫৩ শতাংশ ও মহিলাদের ৪৫ দশমিক ৫৩ শতাংশের হাতে মোবাইল ফোন রয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00