Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের রহস্যজনক মৃত্যু

ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এম এ হাসান।

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে একটি প্রাপ্তবয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগারের রহস্যজনক মৃত্যু হয়েছে। জেলেদের কাছ থেকে খবর পেয়ে মৃত বাঘের অর্ধগলিত দেহটি উদ্ধার করেছেন বনকর্মীরা। চোরাশিকারীদের পাতা ফাঁদে পড়ে বাঘটি প্রাণ হারাতে পারে বলে মনে করছেন বন আধিকারিকরা। ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এম এ হাসান।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের অন্তর্গত মামুন্দো নদীর পার্শ্ববর্তী রাজাখালী খালে মাছ ধরতে গিয়েছিলেন শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের বাসিন্দা দুই জেলে সাইফুল ও মোমতেজ। মাছ ধরার সময়ে আচমকাই বিকট দুর্গন্ধ পান তাঁরা। জঙ্গলের ভিতরে কিছুটা ঢুকেই তাঁরা একটি পশুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। প্রথমে ভেবেছিলেন অর্ধগলিত দেহটি কোনও বন্য শুয়োরের। ভালভাবে নিরীক্ষণের পরে দুজনেই নিশ্চিত হন মৃত পশুটি বাঘ। অর্ধগলিত বাঘের শরীরে চামড়ার অস্তিত্ব থাকলেও দাঁত ও নখগুলো বিচ্ছিন্ন অবস্থায় দেখা যায়। সঙ্গে সঙ্গেই মাছ শিকার বন্ধ করে ফিরে এসে বন আধিকারিকদের বিষয়টি জানান সাইফুল ও মোমতেজ।

খবর পেয়েই বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাঘের মৃতদেহ উদ্ধার করেন। সুন্দরবনের সহকারী বন সংরক্ষক এম এ হাসান সাংবাদিকদের জানিয়েছেন, ‘মৃত বাঘটি মেয়ে প্রজাতির। অন্তত ১৫ থেকে ২০ দিনে বাঘটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে। তদন্তেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘দীর্ঘদিন ধরেই সুন্দরবনে চোরাশিকারীর দল সক্রিয়। বাঘের নখ, দাঁতসহ মূল্যবান অঙ্গ-প্রতঙ্গ হাতিয়ে নিয়ে মোটা দামে বিক্রি করা হচ্ছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00