Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোমণ্ডপে কোরআন রাখা ছেলের কঠোর সাজা চান মা

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইকবালের মা আমেনা বিবি বলেন, ‘বখাটেপনার কারণে একবার গণপিটুনি দেওয়া হয়েছিল ছেলেকে। তার পর থেকে তার আচরণে সবাই অতিষ্ঠ।'

Share:

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: তাঁর ছেলের এক কাণ্ড গোটা দেশেই কার্যত লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দিয়েছে। পুজোমণ্ডপে কোরআন রাখার খবর গোটা দেশেই সাম্প্রদায়িকতার আগুনকে উস্কে দিয়েছিল। সেই আগুনে পুড়েছে একাধিক হিন্দুর ঘরবাড়ি। ভাঙচুর হয়েছে একাধিক পুজোমণ্ডপ-মন্দির। ছেলের এমন কৃতকর্মের জন্য কার্যত অনুশোচনার আগুনে দগ্ধ হচ্ছেন কুমুল্লার নানুয়া দীঘির পাড়ে পুজোমণ্ডপে কোরআন শরীফ রাখার পাণ্ডা ইকবাল হোসেনের মা আমেনা বিবি। ছেলের এমন বেআক্কেলে কাণ্ডের জন্য কঠোর শাস্তি চাইলেন গর্ভধারিণী।

ছেল দাবি করলেন তিনি।  কঠোর কৃতকর্মেরপবনদঅভ এবার  ডণসকে ম্প্-রদায়িকতা দেশের বিভিন্ন প্রান্তে আক্রমণের ধর্মান্ধরা কুমিল্লার নানুয়াদিঘীর পাড়ে পূজামণ্ডপে হনুমানের পায়ের উপর কোরআন রাখার ঘটনায় সিসিটিভির ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিটি ইকবাল হোসেন তা নিশ্চিত করেছেন তার ভাই রায়হান। তিনি দাবি করছেন, তার ভাই ‘পাগল’।  ইকবালের মা বিবি আমেনাও নিজের ছেলেকে নিয়ে বিব্রত। পূজামণ্ডপে কোরআন শরীফ রাখার কারণে ছেলের বিচার চাইলেন মা।

বুধবারই কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের পুজোমণ্ডপে কোরআন শরীফ পাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। তাতে দেখা যাচ্ছে, অষ্টমীর দিন রাতে অর্থা‍ৎ ১৩ অক্টোবর রাতে পাশের একটি মাজার থেকে কোরআন শরীফ নিয়ে পুজোমণ্ডপের দিকে যাচ্ছেন এক ব্যক্তি। খানিকবাদে তিনি যখন ফিরছেন, তখন তার হাতে দেখা গিয়েছে গদা। ওই ব্যক্তিকে ইকবাল হোসেন বলে শনাক্ত করেছে স্থানীয় বাসিন্দারা।

কুমিল্লা শহরের সুজানগর এলাকায় ভাড়া বাড়িতে থাকে ইকবালের পরিবার। বৃহস্পতিবার ওই বাড়িতে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইকবালের মা আমেনা বিবি বলেন, ‘বখাটেপনার কারণে একবার গণপিটুনি দেওয়া হয়েছিল ছেলেকে। তার পর থেকে তার আচরণে সবাই অতিষ্ঠ। ইকবালকে পেলে আপনারা বিচার করবেন। এই সন্তানের জন্য আমার পরিবারটা শেষ হয়ে গিয়েছে।’

মায়ের পাশে বসে ইকবালের ছোটভাই রায়হান বলেন, ‘সিসিটিভির ফুটেজে যে ব্যক্তিকে দেখা গিয়েছে সে আসলে আমার দাদা। গত কিছুদিন ধরেই মানসিক রোগী। ঘটনার এক সপ্তাহ আগে খেলার মাঠে তাকে নিয়ে ছেলেপুলেরা দুষ্টুমি করায় সবাইকে জুতো দিয়ে মেরেছিল। ওকে কেউ কিছু খেতে দিয়ে যা করতে বলবে, তাই করবে। এবারেও কারও কথা শুনে পুজোমণ্ডপে কোরআন শরীফ রেখেছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00