Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Monkeypox: দেশের সব বিমান ও স্থলবন্দরে সতর্কতা জারি

সন্দেহভাজন কাউকে দেখলেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগের মধ্যেই বিশ্বজুড়ে দুঃশ্চিন্তা বাড়িয়ে চলেছে মাঙ্কিপক্স। সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই থাবা চওড়া করছে নয়া সংক্রামক ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই বাড়তি সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধ মেনেই স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে দেশের সব বিমানবন্দর, নৌ বন্দর ও স্থল বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। মাঙ্কিপক্সে আক্রান্ত সন্দেহভাজন কাউকে শনাক্ত করলে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করানোর নির্দেশও দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র তথা রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক নাজমুল ইসলাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাঙ্কিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার আপাতত কোনও কারণ নেই। তবে সাবধানতা অবলম্বন করার জন্য জেলার স্বাস্থ্য আধিকারিকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। যে সব জেলায় স্থল বন্দর রয়েছে, সেই সব জেলার স্বাস্থ্য আধিকারিকদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, স্থল বন্দর থেকে আসা যাত্রীদের মাধ্যমে দেশে বিভিন্ন ভাইরাস ঢুকেছে। সন্দেহজনক কাউকে দেখলে তাই সময় নষ্ট না করে হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার পর্যন্ত বিশ্বের ১২টি দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত ৯২ জনকে শনাক্ত করা হয়েছে। ইউরোপের দেশগুলিতে ক্রমাগত ভয়াবহ হয়ে উঠছে নয়া ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরে যাদের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত করা হয়েছে, তাদের বিদেশ ভ্রমণের কোনও যোগসূত্র নেই। বিশেষ করে আফ্রিকাতে কখনই যাননি। আর এই বিষয়টিই যথেষ্ট উদ্বেগজনক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00