Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণপিটুনি: ১৩ জনের মৃত্যুদণ্ড

উপযুক্ত প্রমাণের অভাবে আদালত ২৫ জনকে খালাস করে দিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ২০১১ সালে আমিনবাজারে গণপিটুনিতে হত্যা মামলায় বৃহস্পতিবার ১৩ জনকে মৃত্যুদণ্ড দিল ঢাকার একটি আদালত। ঘটনা জড়িত থাকার অভিযোগে আরও ১৯ জন পেয়েছে যাবজ্জীবন কারাবাস। তবে উপযুক্ত প্রমাণের অভাবে আদালত ২৫ জনকে খালাস করে দিয়েছে। অভিযুক্তদের মধ্যে তিনজন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

২০১১ সালের ১৭ই জুলাই শবে বরাতের রাতে আমিনবাজারে ছজন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। প্রথমে তৈরি করা হয়েছিল ডাকাতির তত্ত্ব। ঘটনার তদন্তে প্রথমে পুলিশের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করলেও শুরু থেকেই এই মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। পরে ওই ঘটনায় এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত শেষে কমিটি নিহত ছাত্রদের নিরাপরাধ বলে মত দেয় এবং মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। এরপর সিআইডি ঘটনার তদন্ত শুরু করে। তবে ২০১২ সালের মাঝামাঝি সময়ে র‍্যাবের কাছে মামলাটি হস্তান্তর করা হয়। তদন্ত শেষে ২০১৩’র জানুয়ারিতে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে ৬০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র পেশ করে র‍্যাব।এদিন মামলার রায় ঘোষণা করল আদালত।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00