Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চিকি‍ৎসার জন্য এয়ার অ্যাম্বুলান্সে লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন একাধিকবার চিকি‍ৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক শত্রু খালেদা জিয়ার পরিজনদের সেই অনুরোধে কর্ণপাত করেননি বঙ্গবন্ধু কন্যা। কিন্তু জমানা বদলের পরেই মিলল স্বস্তি। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকি‍ৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দিল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর অনুমতি পাওয়ার পরেই দলীয় চেয়ারপার্সনকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হয়েছে বিএনপি।

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) প্রাক্তন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকি‍ৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, চিকিৎসার জন্য শিগগিরই প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে যাওয়া হবে। প্রথমে খালেদাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সেখানে বেশ কয়েকদিন তিনি বড় ছেলে তারেক রহমানের কাছে থাকবেন। তার পরে এয়ার অ্যাম্বুলান্সে চাপিয়ে অন্য কোনও দেশে চিকি‍ৎসার জন্য নিয়ে যাওয়া হবে। লন্ডনে নিয়ে যাওয়ার জন্য ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলান্স ভাড়া করার কাজ শুরু হয়েছে।’

জিয়া দাতব্য মামলায় সাজাপ্রাপ্ত হয়ে শেখ হাসিনা জমানায় জেলে যেতে হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। করোনা অতিমারীর সময়ে জেলের সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছিল বিএনপি চেয়ারপার্সনকে। গত বছর তিনেক ধরেই মধুমেহ, কিডনি সংক্রান্ত রোগে ভুগছেন খালেদা। একাধিকবার হাসপাতালেও ভর্তি হয়েছিল। শারীরিক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে একাধিকবার বিএনপি চেয়ারপার্সনকে চিকি‍ৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে পূর্বতন সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু সেই অনুরোধে সাড়া দেয়নি শেখ হাসিনা সরকার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00