Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রেমের টানে ধর্ম বদলে আমেরিকা থেকে গাজিপুরে ছুটে এলেন মার্কিন যুবক

আপাতত প্রণয়ীকে নিয়ে নিজের দেশে পাড়ি জমানোর তোড়জোড় করছেন রাইয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রেম যে কোনও বাধা মানে না, ফের কথাটি প্রমাণ করলেন মার্কিন নাগরিক রাইয়ান কফম্যান (Ryan Kaufman)। মনের মানুষের টানে কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অতলান্তিক সাগর ডিঙিয়ে যে বাংলাদেশে এসেছেন তাই নয়, মনের মানুষকে কাছে পেতে বিয়ের আগেই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মও গ্রহণ করেছেন। আর দেশি মেয়ের বিদেশি স্বামীকে দেখতে ভিড় উপচে পড়ছে গাজিপুরে (Gazipur)।

আমেরিকার মিসৌরির ক্যানসাস সিটির (Kansas City, Missouri) বাসিন্দা রাইয়ান কফম্যানের (Ryan Kaufman) সঙ্গে গত বছরের এপ্রিলে ফেসবুকে প্রথম আলাপ হয় গাজিপুরের বাসন থানার ভোগড়া মধ্যপাড়ার বাসিন্দা সাইদা ইসলামের (Saida Islam)। তার পর থেকে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। দুজনেই একে অন্যের প্রেমে হাবুডুবু খেতে থাকেন। ভিডিও কলেও নিয়মিত কথা হয় দুজনের মধ্যে। শেষ পর্যন্ত ঘর বাঁধার সিদ্ধান্ত নেন কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা দুই মনের মানুষ। কিন্তু রক্ষণশীল পরিবারের কথা চিন্তা করে রাইয়ানকে (Ryan Kaufman) বিয়ের আগে ধর্ম বদলানোর শর্ত দিয়েছিলেন সাইদা (Saida Islam )। সেই শর্ত মেনে বাংলাদেশে আসার আগেই নিজের ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন রাইয়ান (Ryan Kaufman)।

শেষ পর্যন্ত গত ২৯ মে গাজীপুরে প্রেয়সীর কাছে চলে আসেন। সামাজিক ও ধর্মীয় রীতি মেনেই বিয়ের বাঁধনে বাঁধা পড়েন রাইয়ান-সাইদা। ভিন দেশ, ভিন পরিবেশ কেমন লাগছে জানতে চাইলে মার্কিন নাগরিক রাইয়ান ভাঙা-ভাঙা বাংলায় বললেন, ‘বাংলাদেশের মানুষ খুবই অতিথিপরায়ণ। আমার প্রতি সবাই খুবই আন্তরিক। এটা আমার কাছে সম্পূর্ণ নতুন।’ আপাতত প্রণয়ীকে নিয়ে নিজের দেশে পাড়ি জমানোর তোড়জোড় করছেন রাইয়ান। সেখানেই জীবনের নতুন ইনিংস শুরু করবেন দুজনে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00