Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাসিনার মতো পরিণতি না চাইলে তিনটের মধ্যে সংসদ ভাঙুন, রাষ্ট্রপতিকে হুমকি ছাত্র নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা সমর্থিত সরকার সমর্থন করা হবে না বলে সোমবারই হুমকি দিয়েছিলেন আমেরিকার মদতপুষ্ঠ কোটা আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার সকালেই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বাংলাদেশিদের কাছে নব্য সুদখোর মহাজন তথা রাজাকার মুহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলেন। আর দুপুরেই দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে সরাসরি হুমকি দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আর এক সমন্বয়ক তথা জামায়েত ইসলামীর ছাত্র সংগঠনের নেতা আসিফ মাহমুদ। রাখঢাক না রেখে রাষ্ট্রপতিকে হুমকি দিয়ে বলেছেন, ‘শেখ হাসিনার মতো পরিণতি না চাইলে তিনটের মধ্যে সংসদ ভাঙুন। তিনটের মধ্যে সংসদ না ভাঙলে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকুন।’

গতকাল সোমবার সেনা ও গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর তার পরেই দেশ জুড়ে অবাধে শুরু হয়েছে লুঠপাঠ। অধিকাংশ জায়গাতেই লুঠপাটের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি ও জামায়েত ইসলামীর সন্ত্রাসীরা। পাশাপাশি বেছে-বেছে নির্মমভাবে পিটিয়ে খুন করা হচ্ছে নিরীহ আওয়ামী লীগ নেতা-কর্মী-সমর্থকদের। হিন্দুদের বাড়ি-বাড়ি গিয়ে দেশ ছাড়ার হুমকিও দিচ্ছে মুসলিম মৌলবাদীরা।

সোমবার রাতেই অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বিএনপি-জামায়াত ইসলামী সহ পাকিস্তান ও আমেরিকার দোসর দলগুলির সঙ্গে বৈঠকে বসেছিলেন শেখ হাসিনার মনোনীত রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হথেছিল, সংসদ ভেঙে দিয়ে অবিলম্বে দেশে নির্বাচন করানো হবে। কিন্তু এদিন দুপুর পর্যন্ত সংসদ ভাঙা নিয়ে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় সরাসরি রাষ্ট্রপতিকে চরম সময়সীমা বেঁধে দিলেন কোটা আন্দোলনের নামে দেশ জুড়ে নৈরাজ্য সৃষ্টিকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00