Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকারি জমি দখল করলে হাত-পা ভেঙে দেওয়া হবে, হুমকি মন্ত্রীর

মন্ত্রীর এমন হুমকি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আইন প্রণেতাদেরই একজন কীভাবে নিজের হাতে আইন তুলে নেওয়ার কথা বললেন, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের মন্ত্রীর গলাতেই এবার মাস্তানির সুর। সরকারি জায়গা দখলকারীদের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। সোমবার মাধবপুরে এক অনুষ্ঠানে সরকারি জমি জবরদখলকারীদের উদ্দেশে হুমকি দিয়ে তিনি বলেন, ‘সব দিক দিয়ে দেশ সামনের দিকে অগ্রসর হচ্ছে। দেশ উন্নত হচ্ছে, বিমান ব্যবস্থার উন্নতি হচ্ছে। দেশে উন্নতমানের বাস আসছে। যারা সরকারি জায়গা দখল করবে তাদের হাত-পা ভেঙে দেওয়া হবে।’ মন্ত্রীর এমন হুমকি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। আইন প্রণেতাদেরই একজন কীভাবে নিজের হাতে আইন তুলে নেওয়ার কথা বললেন, তা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।

এদিন সকালে মাধবপুর উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘দেশের পর্যটন বিকাশ করতে গেলে ৭টি জিনিসের প্রয়োজন হয়। এই ৭টি জিনিস হল পাহাড়,পর্বত, নদী, সমুদ্র, খালবিল এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী।’ মাধবপুরে দীর্ঘদিন ধরেই বাসস্ট্যান্ডের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। এদিন সেই বাসস্ট্যান্ডের বিষয়ে কথা বলতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন মন্ত্রী। হুমকির সুরে তিনি বলেন, ‘সরকারি জায়গা উদ্ধার করে বাসষ্ট্যান্ড করা হবে। যারা সরকারি জায়গা দখল করবে তাদের হাত-পা ভেঙে দেওয়া হবে।’ মন্ত্রীর মুখে এমন হুমকি শুনে কার্যত মঞ্চে উপস্থিত থাকা প্রশাসনিক আধিকারিকরা অস্বস্তিতে পড়ে যান। একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করতে থাকেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00